News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এমআইসিএমপি পদ্ধতিতে ধানের চারা রোপন গন্ডাছড়ায়
Image

এমআইসিএমপি পদ্ধতিতে ধানের চারা রোপন গন্ডাছড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ গন্ডাছড়া কৃষি মহকুমার উদ্যোগে বৃহস্পতিবার এমআইসিএমপি পদ্ধতিতে ধানের চারা রোপন করা হয়৷ এদিন উত্তর গন্ডাছড়া ভিলেজের টিলা বাড়িতে কৃষি দপ্তরের কর্মীরা এলাকার কৃষকদের সাথে নিয়ে ধানের চারা রোপন করেন৷ এই বিষয়ে গন্ডাছড়া কৃষি তত্ত্বাবধায় চন্দ্র কুমার রিয়াং জানান ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবছর এম আই সি এম পি-কে সামনে রেখে গন্ডাছড়া কৃষি মহকুমা এলাকায় কৃষকের দ্বিগুণ ফসল উৎপাদন বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেন৷ এরই অঙ্গ হিসাবে এই দিন টিলা বাড়িতে  কৃষকদের সাহায্য এবং উৎসাহ বাড়ানোর জন্য দপ্তরের কর্মীরা মাঠে নামেন৷তিনি জানান এই বছর কৃষি মহকুমা এলাকায় ৫৩০ হেক্টর টার্গেটকে সামনে রেখে দপ্তরের কর্মীরা কৃষক ভাইদের সাথে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন৷ তাতে করে এলাকার কৃষকরা দারুন খুশি এবং তারা জানান আগামী দিনেও এই পদ্ধতিতে ধান চাষ করবেন৷ কৃষি তত্ত্বাবধায়ক আরো জানান টিলা বাড়িতে মোট ২০ হেক্টর জমিতে ধান চারা রোপন করা হবে৷ এছাড়াও কৃষি মহকুমা এলাকার রামনগর, তৈইচাকমা এবং  রইস্যাবাড়িতে ১০ হেক্টর করে টার্গেট হাতে নেওয়া হয়েছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top