News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জুটমিলকে পুনরুজ্জীবিত করতে সরকারকে অবিলম্বে বাস্তবসম্মত কার্যকরী উদ্যোগ নিতে হবে : সিআইটিইউ
Image

জুটমিলকে পুনরুজ্জীবিত করতে সরকারকে অবিলম্বে বাস্তবসম্মত কার্যকরী উদ্যোগ নিতে হবে : সিআইটিইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ রাজ্যের একমাত্র মাঝারী শিল্প  প্রতিষ্ঠান জুটমিলের জায়গায় জুটমিলের কাজেই ব্যবহার করা এবং জুটমিলটি  অবিলম্বে পুনরুজ্জীবিত করতে সরকারকে  বাস্তবসম্মত সিদ্ধান্ত  গ্রহন করতে দাবী জানাচ্ছে সি আই  টি ইউ রাজ্য  সম্পাদকমন্ডলী৷ ইদানিং রাজ্যের মূখ্যমন্ত্রী জুটমিল পরিদর্শন করেন৷ পরিদর্শনের পর বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদে প্রকাশিত হয়  যে , জুটমিলের জায়গায় মল করার জন্য জমি হস্তান্তর করা হবে৷ এই সংবাদে শ্রমিক কর্মচারীদের মধ্যে আশঙ্কার সৃষ্টি হয়৷ শ্রমিকরা শঙ্কিত৷  সি আই টি ইউ  এিপুরা  রাজ্য সম্পাদকমন্ডলী বলেছে,  কেন্দ্রীয়  সরকার  দেশে রাষ্ট্রায়ত্ব শিল্প কারখানা বন্ধ করছে এবং  তীব্র গতিতে  বেসরকারীকরন করছে৷ এই নীতিতেই রাজ্যেও  বি জে পি সরকার শ্রমিক বিরোধী  ও শিল্প বিরোধী নীতি গ্রহন করেছে৷  সংগঠন  রাজ্য সরকারের  শিল্প বিরোধী এবং শ্রমিক বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সকল অংশের শ্রমজীবী জনগনকে প্রতিবাদে সোচ্চার  হতে আহবান জানাচ্ছে৷ সি আই টি ইউ  দাবি জানাচ্ছে,  জুটমিলকে পুনরুজ্জীবিত করতে সরকার কে  অবিলম্বে  বাস্তবসম্মত কার্যকরী উদ্যোগ নিতে হবে৷  

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top