News Flash

Image

কুমারঘাটে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷  কুমারঘাট প্রেস ক্লাব এবং কোলকাতা পিয়ারলেস হাসপাতালের যৌথ উদ্যাগে কুমারঘাটে অনুষ্ঠিত হলো মেগা স্বাস্থ্য শিবির৷ শনিবার কুমারঘাট বিমল সিনহা শপিং কমপ্লেক্সে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস৷ উপস্থিত ছিলেন কুমারঘাট প্রেস ক্লাবের সভাপতি তপন বনিক,সম্পাদক আশুতোষ পাল, কোলকাতা পিয়ারলেস হাসপাতালের হৃদরোগ বিশেজ্ঞ চিকিৎসক অসিম কুমার দে এবং মেডিসিন বিশেজ্ঞ চিকিৎসক আনিসুল হক সহ অন্যান্য অতিথীরা৷ শিবিরে পিয়ারলেস হাসপাতালের দুই চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পান রোগীরা৷ পাশাপাশি শিবিরে রোগিদের বিনামূল্যে ইসিজি এবং রক্ত পরীক্ষা করে দেওয়া হয় প্রয়োজনীয় ঔষধপত্র৷ এদিনের শিবিরে স্বাগত ভাষন রাখতে গিয়ে কুমারঘাট প্রেসক্লাবের বিভিন্ন সামাজিক কাজের বৃত্তান্ত তুলে ধরেন ক্লাব সম্পাদক৷ এদিকে উদ্বোধকের ভাষনে কুমারঘাট প্রেসক্লাব এবং পিয়ারলেস হাসপাতালের এই ধরনের উদ্যোগের ভূয়োসী প্রশংসা করেন জিলা সভাধিপতি৷ তিনি বলেন, সংবাদ মাধ্যমের কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে সমাজের ভূলভ্রান্তি মানুষের কাছে তুলে ধরছে তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে বিভিন্ন সময় মানুষের পাশেও দাঁড়াতে দেখাযায় সংবাদ মাধ্যকে৷ তিনি বলেন, বহিঃরাজ্যের চিকিৎসক দিয়ে কুমারঘাট এলাকায় স্বাস্থ্য শিবির করা এটা বাড়তি পাওনা কুমারঘাটবাসীর৷এদিনের শিবির থেকে প্রায় একশ চল্লিশ জন রোগী বিনামূল্যে গ্রহন করেন চিকিৎসা পরিষেবা৷ প্রসঙ্গত, কুমারঘাট প্রেস ক্লাব করোনা মহামারির সময়কালেও এই মহকুমা এলাকার দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী যেমন পৌছে দিয়েছিলো ঠিক তেমনি সম্প্রতি মহকুমা এলাকার দুঃস্থ পরিবার গুলোর মধ্যে মশারিও বিতরন করেছিল৷ কুমারঘাট প্রেস ক্লাবের উদ্যাগে আয়োজিত এদিনের মেগা স্বাস্থ্য শিবিরে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষ৷ প্রেস ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগন৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top