News Flash

Image

বদরপুরে দেড় কোটি টাকার বার্মিজ সুপারি বাজেয়াপ্ত, গ্রেফতার এক

বদরপুর (অসম), ২২ জুলাই (হি.স.) : বরাক উপত্যকায় বার্মিজ সুপারির রমরমা বাণিজ্য অব্যাহত রয়েছে। এবার বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত হয়েছে প্রায় দেড় কোটি টাকার বার্মিজ সুপারি। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।

জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত এক খবরের ভিত্তিতে আজ শনিবার অভিযানে নামে ১৭০ ব্যাটালিয়নের বিএসএফ ও বদরপুর থানার পুলিশ। হাইলাকান্দি জেলার মিজোরাম সীমান্তবর্তী কাটলিছড়া হয়ে পাচারের পথে করিমগঞ্জ জেলার বদরপুরঘাটে আটক করা হয় এনএল ০১ এডি ৮৯৩৮ নম্বরের বার্মিজ সুপারি বোঝাই একটি ১৪ চাকার লরি। লরি থেকে অভিযানকারী দল উদ্ধার করে ৩৩৫ বস্তায় ১৭ টন বার্মিজ সুপারি। উদ্ধারকৃত বার্মিজ সুপারিগুলির বাজারমূল্য কমপক্ষে দেড় কোটি টাকা হবে বলে বিএসএফ-সূত্র জানিয়েছে। অবৈধভাবে বার্মিজ সুপারি পাচারের অবিযোগে গ্রেফতার করা হয়েছে লরির সহ-চালককে।

বদরপুরঘাট এলাকায় যৌথবাহিনী লরিটির গতিরোধ করলেও চোখের নিমিষে চালক পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়। তবে কালাইন সুন্দরা এলাকার বাসিন্দা আলা উদ্দিনের ছেলে তথা লরির সহ-চালক সমর উদ্দিন (২২)-কে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top