News Flash

  • Home
  • প্রধান খবর
  • আগামী ২৫ বছর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
Image

আগামী ২৫ বছর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): আগামী ২৫ বছর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, “এ দেশের মানুষ ভারতকে উন্নত দেশে পরিণত করার সংকল্প নিয়েছে।” রোজগার মেলার অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৭০ হাজারেরও বেশি প্রার্থীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। সারা দেশে ৪৪টি স্থানে রোজগার মেলা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আজাদি কা অমৃত মহোৎসব-এর সময়, যখন দেশ উন্নয়নের পথে কাজ করছে, তখন একজন সরকারি কর্মচারী হিসেবে কাজ করার সুযোগ পাওয়া খুবই সম্মানের। এ দেশের মানুষ ভারতকে উন্নত দেশে পরিণত করার সংকল্প নিয়েছে। আগামী ২৫ বছর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

প্রধানমন্ত্রীর কথায়, “বর্তমানে ভারত সেই সমস্ত দেশগুলির মধ্যে একটি যেখানে ব্যাঙ্কিং সেক্টরকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়। কিন্তু ৯ বছর আগে এই পরিস্থিতি ছিল না… আমাদের ব্যাঙ্কিং সেক্টর আগের সরকারের আমলে ব্যাপক ধ্বংসের সম্মুখীন হয়েছিল। এখন আমরা ডিজিটাল লেনদেন করতে সক্ষম, কিন্তু ৯ বছর আগে ১৪০ কোটি মানুষের জন্য ফোন ব্যাঙ্কিং ছিল না। একটি নির্দিষ্ট পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা ব্যাঙ্কগুলিকে ফোন করে হাজার হাজার কোটি টাকার ঋণ নিত এবং এই ঋণগুলি কখনও শোধ করা হয়নি। এই ‘ফোন ব্যাঙ্কিং কেলেঙ্কারি’ ছিল আগের সরকারের আমলে সবচেয়ে বড় কেলেঙ্কারির মধ্যে একটি।”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top