News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্যার পাহাড়ে অনিশ্চিয়তায় স্বপ্ণের ব্রডগেজ, মে মাসের শেষের দিকে যাত্রী রেল চলতে পারে আগরতলা থেকে
Image

সমস্যার পাহাড়ে অনিশ্চিয়তায় স্বপ্ণের ব্রডগেজ, মে মাসের শেষের দিকে যাত্রী রেল চলতে পারে আগরতলা থেকে

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ অনিশ্চিয়তা যেন কাটছেই না৷ স্বপ্ণের রেল যাত্রার অপেক্ষায় গোটা রাজ্যবাসী, সেই আশায় আবারো জল ঢেলে দিলেন পূর্বোত্তর সীমান্ত রেল আধিকারিকরা৷ ব্রডগেজে যাত্রীরেল পরিষেবা শুরু হতে লেগে যাবে মে মাসের শেষ পর্যন্ত সময়৷ রেল আধিকারিকরা জানিয়েছেন ১৯ থেকে ২৯ মে’র মধ্যে কোন একটা সময়ে রাজ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হতে পারে ব্রডগেজে যাত্রীরেল পরিষেবা৷ তবে, তা একশ শতাংশ নিশ্চিত বলে আধিকারিকরা দাবি করতে পারেননি৷
বৃহস্পতিবার মহাকরণে মুখ্যসচিবের সাথে রেলওয়ে আধিকারিকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ তাতে উপস্থিত ছিলেন, পূর্বোত্তর সীমান্ত রেলের নির্মাণ শাখার চিফ ইঞ্জিনিয়ার হরপাল সিং, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার বি এন ভাস্কর ও রাজবীর সিং৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হরপাল সিং জানান, আগামী মাসের ১৯ থেকে ২৯ তারিখের মধ্যে চালু হতে পারে রাজ্যে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবা৷ তবে, এখনই তা নিশ্চিত নয়৷ আশা করা যাচ্ছে, ততদিনে পাঁচ রাজ্যের বিধাসনভা নির্বাচনে নির্বাচনী আচরণবিধি উঠে যাবে৷ তার সাথে সংসদ অধিবেশনও শেষ হয়ে যাবে৷ ফলে, ঐ সময়ে রেল সূচনার বিষয়ে যথেষ্ট আশাবাদী পূর্বোত্তর সীমান্ত রেলওয়েও৷
আগামী ১৩ মে সমাপ্ত হচ্ছে সংসদ অধিবেশন৷ ফলে, তার আগে রেলমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সময় পাওয়া মুশকিল তা ইঙ্গিত মিলেছিল রেলওয়ে আধিকারিকদের কাছ থেকে৷ এমনকি রাজ্য সরকারও চাইছে আগরতলা থেকে যাত্রী রেল পরিষেবার সূচনার দিন আগরতলা-আখাউড়া রেল সংযোগের ভিত্তিপ্রস্থরও যাতে প্রধানমন্ত্রীর হাত দিয়ে স্থাপন করানো যায়৷ সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার আগে তা সম্ভব নয়, তা আঁচ করেই রাজ্য সরকার যাত্রী রেল পরিষেবার সূচনা এবং আগরতলা-আখাউড়া রেল সংযোগের ভিত্তি প্রস্থর প্রধানমন্ত্রীর হাত দিয়ে স্থাপনের প্রস্তাব রেল মন্ত্রকের কাছে পাঠিয়েছে বলে সূত্র অনুসারে জানা গেছে৷
তবে, সম্প্রতি ভারি বর্ষণে রেল লাইনের যা ক্ষতি হয়েছে সে বিষয়টিও যাত্রী রেল পরিষেবার চালু না হওয়ার পেছনে অন্যতম কারণ বলেও মনে করা হচ্ছে৷ আজ মহাকরণে মুখ্যসচিব পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে আধিকারিকদের কাছ থেকে বর্তমান পরিস্থিতির সমস্ত কিছুর খোঁজখবর নিয়েছেন বলে জানা গেছে৷ সংবাদে প্রকাশ, সিগন্যাল ব্যবস্থায় ত্রুটি দূর করা সম্ভব হয়নি এখনো৷ যাত্রী রেল পরিষেবা চালু করার আগে সিগন্যাল ব্যবস্থার ত্রুটি দূর করা সম্ভব না হলে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়বে যাত্রীরা৷ এমনকি মারাত্মক বিপত্তিও দেখা দিতে পারে বলে আশঙ্কা৷ এছাড়া ভারি বর্ষণের কারণে কয়েকটি স্টেশন ক্ষতিগ্রস্থ হয়েছে৷ ফলে সেগুলির সারাইয়ের কাজ চলছে দ্রুতগতিতে৷ সূত্রের খবর, আজ বৈঠকে সমস্ত কিছু বিস্তারিত খবর নেন মুখ্যসচিব৷ এই সমস্ত সমস্যা কাটিয়ে তুলতে কত সময় লাগবে তাও জানতে চান তিনি৷ রেলওয়ে আধিকারিকরা অবশ্য খুব শীঘ্র সমস্ত সমস্যা সমাধান হবে বলে জানিয়েছেন৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top