News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিবিআই-এর বিভিন্ন তদন্ত গতিশীল হোক, চান শুভেন্দু
Image

সিবিআই-এর বিভিন্ন তদন্ত গতিশীল হোক, চান শুভেন্দু

কলকাতা, ২১ জুলাই (হি. স.) : রাজ্য বিজেপি চায় পশ্চিমবঙ্গে সিবিআই-এর বিভিন্ন তদন্ত আরও গতিশীল হোক। এ কারণে উদ্যোগী হয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

শুক্রবার শুভেন্দুবাবু প্রচারমাধ্যমকে বলেন, সিবিআই ডিরেক্টরকে শুধু চিঠি নয় ডকুমেন্ট পাঠিয়েছি। অনেক ডিভাইস দিয়েছি। রাইটার্স বিল্ডিংসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থলগ্নি সংস্থা সারদার অ্যাম্বুলেন্স, মোটরবাইক তুলে দিচ্ছেন তার তথ্য দিয়েছি। কালিম্পংয়ের ডেলো- বৈঠকের কথোপকথন দিয়েছি।

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে একটি চ্যানেলের কর্মীদের বেতন দিতেন। সেই ত্রাণ তহবিলে সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা টাকা দিয়েছেন, তার তথ্য শুভেন্দুবাবু দিয়েছেন নয়া সিবিআই কর্তাকে। শুভেন্দুবাবু সংবাদমাধ্যমে জানান, ইলেক্ট্রনিক ডিভাইস দিয়েছি। জেলে থাকা আসামিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মূল সুবিধাভোগী বলেছিল তার তথ্য দিয়েছি।

শুভেন্দুবাবু সাংবাদিকদের জানান, সিবিআইয়ের নতুন ডিরেক্টরের দৃষ্টি আকর্ষণ করেছি। নতুন অফিসারদের পাঠাচ্ছেন। আমরা তদন্ত ত্বরান্বিত চাই। মূল সুবিধাভোগীর গ্রেফতার চাই। আশা করি নতুন কিছু হবে। ফাইনাল চার্জশিট হযনি সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে।

Releated Posts

কর্ণাটকের খরায় দ্রুত হস্তক্ষেপের দাবি, মোদীকে চিঠি খাড়গের

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভয়াবহ খরা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যক্তিগত ও…

ByByNews Desk Oct 3, 2026

মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য, তুরস্ক থেকে মাদক পাচার চক্রের ‘কিংপিন’ নবপ্রীত সিংকে ফেরানোয় শাহর প্রশংসা

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): তুরস্ক থেকে মাদক পাচার চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত নবপ্রীত সিংকে ভারতে ফিরিয়ে আনার ঘটনাকে…

ByByNews Desk Oct 3, 2026

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top