News Flash

Image

মণিপুরের ঘটনায় সারা দেশ লজ্জিত : নির্মলা সীতারমন

গুয়াহাটি, ২১ জুলাই (হি.স.) : মণিপুরে মহিলাদের সাথে নারকীয় ঘটনায় এবার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর কথায়, মণিপুরের ঘটনায় আজ সারা দেশ লজ্জিত। মণিপুর অত্যন্ত সংবেদনশীল এবং গম্ভীর পরিস্থিতির সাথে মোকাবিলা করছে। এরই সাথে এমন ঘটনা সকলকেই আহত করেছে। গুয়াহাটিতে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের বিনিয়োগ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি এভাবেই মণিপুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন তিনি। 

এদিন তিনি বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি সাফ বলেছেন, ওই ঘটনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সাথে তিনি ওই ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।  কেন্দ্রীয় অর্থ মন্ত্রী, অপরাধী উচিত সাজা পাবেন বলে নিশ্চিত বিশ্বাস করেন। 

প্রসঙ্গত, মণিপুরে দুই মহিলা নগ্ন করে হাটানোর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ওই ঘটনাকে ঘিরে সারা দেশে তোলপাড় অবস্থা। বিরোধীরা ওই ইস্যুতে দুইদিন সংসদ অচল করে রেখেছেন।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top