ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।। রাইমা সুইমিংপুলে সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৩ জুলাই। ত্রিপুরা অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন আয়োজিত এই সিলেকশন ট্রায়ালে মূলতঃ জাতীয় আসরের জন্য রাজ্য দল গঠন করা হবে। মূলতঃ এবারকার এই সিলেকশন ট্রায়ালে গ্রুপ ওয়ানে ১৫ থেকে ১৭ বছর বিভাগ, গ্রুপ টু-তে ১২ থেকে ১৪ বছর বিভাগ এবং গ্রুপ থ্রি-তে ১০ থেকে ১১ বছর বিভাগে রাজ্য দল গঠন করা হবে। উল্লেখ্য আগামী ১৬ থেকে ২০ আগস্ট উড়িষ্যার ভুবনেশ্বরে, জুনিয়র এবং সাব জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্যই রাজ্য দল গঠনের লক্ষ্যে এই সিলেকশন ট্রায়ালে অংশ নিতে উপযুক্ত সাঁতারুদের আহবান করা হয়েছে। বয়স ভিত্তিক বিভাগে গ্রুপ ওয়ানের জন্য ২০০৬, ২০০৭ এবং ২০০৮ এর মধ্যে যাদের জন্ম তারা অংশ নিতে পারবে। এদিকে ১২ থেকে ১৪ বছর বিভাগে ২০০৯, ২০১০ এবং ২০১১ তে যাদের জন্ম তারা অংশ নিতে পারবে। একইভাবে ১০ থেকে ১১ বছর বিভাগে ২০১২ এবং ২০১৩ তে যাদের জন্ম তারাই অংশ নিতে পারবে । ত্রিপুরা অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস এক প্রেস বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

জাতীয় সাঁতার প্রতিযোগিতার জন্যরাজ্য দল গঠনের ট্রায়াল ২৩শে
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















