News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় সাঁতার প্রতিযোগিতার জন্যরাজ্য দল গঠনের ট্রায়াল ২৩শে
Image

জাতীয় সাঁতার প্রতিযোগিতার জন্যরাজ্য দল গঠনের ট্রায়াল ২৩শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।। রাইমা সুইমিংপুলে সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৩ জুলাই। ত্রিপুরা অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন আয়োজিত এই সিলেকশন ট্রায়ালে মূলতঃ জাতীয় আসরের জন্য রাজ্য দল গঠন করা হবে। মূলতঃ এবারকার এই সিলেকশন ট্রায়ালে গ্রুপ ওয়ানে ১৫ থেকে ১৭ বছর বিভাগ, গ্রুপ টু-তে ১২ থেকে ১৪ বছর বিভাগ এবং গ্রুপ থ্রি-তে ১০ থেকে ১১ বছর বিভাগে রাজ্য দল গঠন করা হবে। উল্লেখ্য আগামী ১৬ থেকে ২০ আগস্ট উড়িষ্যার ভুবনেশ্বরে, জুনিয়র এবং সাব জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্যই রাজ্য দল গঠনের লক্ষ্যে এই সিলেকশন ট্রায়ালে অংশ নিতে উপযুক্ত সাঁতারুদের আহবান করা হয়েছে। বয়স ভিত্তিক বিভাগে গ্রুপ ওয়ানের জন্য ২০০৬, ২০০৭ এবং ২০০৮ এর মধ্যে যাদের জন্ম তারা অংশ নিতে পারবে। এদিকে ১২ থেকে ১৪ বছর বিভাগে ২০০৯, ২০১০ এবং ২০১১ তে যাদের জন্ম তারা অংশ নিতে পারবে‌। একইভাবে ১০ থেকে ১১ বছর বিভাগে ২০১২ এবং ২০১৩ তে যাদের জন্ম তারাই অংশ নিতে পারবে । ত্রিপুরা অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস এক প্রেস বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top