News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রতিদিন মহিলাদের সঙ্গে কিছু না কিছু হচ্ছেই, যা দুঃখজনক : জয়া বচ্চন
Image

প্রতিদিন মহিলাদের সঙ্গে কিছু না কিছু হচ্ছেই, যা দুঃখজনক : জয়া বচ্চন


নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যসভার সাংসদ ও প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন। উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার জয়া বচ্চন বলেছেন, প্রতিদিন মহিলাদের সঙ্গে কিছু না কিছু হচ্ছেই, যা দুঃখজনক। তিনি আরও বলেছেন, “খুবই খারাপ লেগেছে, পুরো ভিডিওটা আমি দেখতে পারিনি।”

জয়া বচ্চনের কথায়, “খুবই লজ্জার বিষয়, কেউ গুরুত্ব দিচ্ছে না। মহিলাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করা হচ্ছে। এটা খুবই হতাশাজনক। প্রতিদিন মহিলাদের সঙ্গে কিছু না কিছু হচ্ছেই। এটা খুবই দুঃখজনক।”
উল্লেখ্য, হিংসাদীর্ণ মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top