News Flash

  • Home
  • দেশ
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কুণাল ঘোষ
Image

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কুণাল ঘোষ

কলকাতা, ১৯ জুলাই (হি. স.) : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। অসুস্থতার খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

তৃণমূল নেতা ফেসবুকে লিখেছেন, ‘ভার্টিগোর প্রবল কামড়। মাথাঘোরা, বমি। দাঁড়ানোর সমস্যা। কুড়ি দিনে দুবার। ওষুধ কাজ করছে না, ইনজেকশন নিয়ে ঘুমোতে হল। এখন হাসপাতালে ভর্তি। পরীক্ষা চলছে। চার পাঁচদিন যোগাযোগের বাইরে থাকতে হবে। আফশোস। কিন্তু শরীর সাড়া দিচ্ছে না।‘এই পোস্টের পরেই নেতার শুভাকাঙ্খিরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রসঙ্গত, ফুটবল ম্যাচে অংশ নিয়েছিলেন কুণাল ঘোষ। সেই সময় তাঁর পায়ে চোট লাগে। জানা গিয়েছিল, তাঁর ফিবুলা হাড় ভেঙে গিয়েছে। এরপর সেটার সার্জারিও করা হয়। তিনি সুস্থ হয়ে রাজনৈতিক ময়দানেও ফিরে গিয়েছিলেন। কিন্তু তারপরই আবার অসুস্থ হয়ে পড়েন কুণাল। বর্তমানে ভার্টিগোর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা।

Releated Posts

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top