ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই।।অষ্টম স্থান পেয়ে সন্তুষ্ট থাকতে হলো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু আরাধ্যা দাসকে। উজবেকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান দাবার বালিকাদের অনূর্ধ্ব-৯ বিভাগের ক্লাসিক্যাল ইভেন্টে। ৯ রাউন্ডের আসর শেষ হয় বুধবার। তাতে সাড়ে ৫ পয়েন্ট পেয়ে অষ্টম স্থান দখল করে আরাধ্যা। অনুজ কুমার এবং অঞ্জু দাসের একমাত্র মেয়ে আরাধ্যা আসরে ৫ টি ম্যাচে জয়, ১ টি ম্যাচে পয়েন্ট ভাগ এবং ৩ টি ম্যাচে হেরে যায়। এর আগে র্যাপিড দাবায় দখল করেচিলো পঞ্চম স্থান। আসরে মঙ্গোলিয়ার তেলমুন ইদের সাড়ে ৭ পযেন্ট পেয়ে এশিয়ার সেরা দাবাড়ুর সম্মান পায় ওই বিভাগে। প্রসঙ্গত: আসরে মোট ৩১ জন দাবাড়ু অংশ নিয়েছিলো। এবারের আসরের সাফল্য আরাধ্যার মনোবল বাড়ালো নিসন্দেহে বলা যায়। যা আগামীদিনে আরও ভালো খেলতে সাহায্য করবে। মেট্রিক্স চেস আকাদেমির কোচ প্রসেনজিৎ দত্ত অভিনন্দন জানিয়েছেন আরাধ্যা-কে।

উজবেকিস্তানে এশিয়ান দাবায় গ্রুপে অষ্টম স্থান পেলো ত্রিপুরার আরাধ্যা
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















