News Flash

Image

ধর্মনগর আইএসবিটি থেকে নয় বাংলাদেশী আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷  সোমবার রাতে ধর্মনগর আই এস বি টি থেকে সচেতন সাধারণ নাগরিকরা পুলিশকে খবর দিয়ে তিনটি বাচ্চা সহ মোট ৯ জন বাংলাদেশীকে ধরিয়ে দিল ধর্মনগর থানার পুলিশের হাতে৷ জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে রবিবার ভোররাত তিনটের দিকে তারা অবৈধভাবে বিলোনিয়া দিয়ে ভারতে প্রবেশ করে৷ আজ বিলোনিয়া থেকে রেল পথে আগরতলা আসে এবং আগরতলা থেকে রেল পথে ধর্মনগর আসে৷ ধর্মনগরে এসে আইএসবিটিতে বাস ধরতে যায়৷ সেখানে সাধারণ মানুষের সন্দেহ হওয়ায় তারা এদেরকে আটক করে ধর্মনগর থানায় খবর দেয়৷ ধর্মনগর থানার পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে৷ থানার ওসি শিবুরঞ্জন দে জানিয়েছেন,তাদের কাছে কোন সঠিক ভারতীয় ডকুমেন্ট নেই৷ এবং তারা স্বীকার করেছে তাদের বাড়ি বাংলাদেশে৷ একজন দালাল দিলওয়ার প্রত্যেকের কাছ থেকে সাত হাজার টাকা নিয়ে বাংলাদেশ থেকে এদেরকে বিলোনিয়া সীমান্ত দিয়ে ত্রিপুরাতে এনেছে বলে জানিয়েছে এক বাংলাদেশী নাগরিক৷ যারা বাংলাদেশী বলে ধরা পড়েছে তারা হলো,সারবিন বেগম এবং বিল্লাল শেখ এদের বাড়ি বাংলাদেশের নড়াই এরা দুজন স্বামী-স্ত্রী,মোহাম্মদ সাহেব আলী বাড়ি বাংলাদেশের নরাই,চয়নিকা বেগম বাড়ি বাংলাদেশের জুগাইনা তিন বছরের মেয়ে,হাসি বেগম বাড়ি বাংলাদেশের জুগাইনা পাঁচ বছরের মেয়ে,তনু শেখ বাড়ি বাংলাদেশের ডুমরিয়া৷ তারা ভারতের আহমেদাবাদ শহরে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানায় এক বাংলাদেশী নাগরিক৷ তাদের মধ্যে বিল্লাল শেখের একটা পা নেই এবং সে ক্যান্সারে আক্রান্ত৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top