News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুকল কর্তৃপক্ষের উদাসীনতায় বিদ্যুৎস্পষ্ট প্রথম শ্রেণীর ছাত্র, অল্পতে রক্ষা
Image

সুকল কর্তৃপক্ষের উদাসীনতায় বিদ্যুৎস্পষ্ট প্রথম শ্রেণীর ছাত্র, অল্পতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে অল্পতে প্রানে বাঁচল এক পঞ্চম শ্রেণীর ছাত্র৷ ঘটনা বিশালগড় অফিসটিলা দ্বাদস শ্রেনি বিদ্যালয়ে৷ আহত সুকল ছাত্রের নাম নয়ন সাহা৷ জানা যায় দীর্ঘদিন ধরে অফিসটিলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের শৌচালয়ের ইলেকট্রিক বোর্ডটি ভেঙ্গে রয়েছে৷যার কারণে ইলেকট্রিক বোর্ডের তার এবং সুইচ গুলি বিপদজনক ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ মঙ্গলবার সকালে অফিসটিলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাত বিভাগের পঞ্চম শ্রেণির ছাত্র নয়ন সাহা বিদ্যালয়ের বাথরুমে গেলে ওই শৌচালয়ের ভাঙ্গা ইলেকট্রিক বোর্ডটি ওই ছাত্রের সংস্পর্শে আসে৷ ভাগ্যক্রমে বিদ্যালয়ের অন্যান্য ছাত্রদের প্রচেষ্টায় প্রানে বেচে যায় নয়ন৷ কিন্তু উক্ত ঘটনায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে যায় শিশুটি৷ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ খবর দেওয়া হয় আহত সুকল ছাত্র নয়নের পরিবারের লোকদের৷ খবর পেয়ে তার পরিবারের লোকেরা ছুটে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে আহত ছাত্রের মা৷ উল্লেখ্য, মাত্র কয়েক বছর পূর্বে অফিস টিলা দ্বাদশ শ্রেনি বিদ্যালয়ের নতুন পাকা বাড়ি তৈরী করা হয়েছে৷ কিন্তু পাকা বাড়িটি এখনো উদ্বোধন না করেও বিদ্যালয়ের পঠন পাঠন চলছে৷ এর মধ্যেই অতি নিম্নমানের কাজ করায় অনেকাংশে বৈদ্যুতিক লাইন সহ অন্যান্য জলের লাইন নস্ট হয়ে মরন ফাঁদের রূপ নিয়েছে৷ সম্প্রতি বিদ্যালয়টিকে বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের রূপান্তর করা হলেও বিদ্যালয়ের পরিকাঠামোতে নজর নেই বিদ্যালয় পরিচালন কমিটি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের৷ বিদ্যালয় কর্তৃপক্ষের এহেন কর্মকান্ডে রীতিমত নিন্দা জানাচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন মহল৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top