News Flash

  • Home
  • খেলা
  •  রেটিং দাবায় মিশ্র ফলাফল ত্রিপুরার
Image

 রেটিং দাবায় মিশ্র ফলাফল ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই।।মিশ্র ফলাফল করলো ত্রিপুরা। গুয়াহাটিতে অনুষ্ঠিত পঞ্চম আয়োধানা আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায়। ১১-‌১৬ জুলাই হয় আসর। ৯ রাউন্ডের আসরে পুরো ৯ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন গুজরাটের আনদকট কর্তব্য (‌২১২৪)। ত্রিপুরা থেকে ৭ জন দাবাড়ু আসরে অংশ নিয়েছিলো। ত্রিপুরার দাবাড়ুদের মধ্যে মেট্রিক্স চেস আকাদেমির‌ প্রাঞ্জল দেবনাথ সর্বাধিক সাড়ে ৫ পয়েন্ট পেয়ে ৭৮ তম স্থান দখল করে। এছাড়া মেট্রিক্স চেস আকাদেমির অনুরাগ ভট্টাচার্য ৫ পয়েন্ট পেয়ে ১১৪ তম, রুদ্রনীল দেবনাথ ৪ পযেন্ট করে ১৯৬ তম, রুদ্র মজুমদার ৪ পয়েন্ট করে ২৩৫ তম এবং শুভায়ন দাস ২ পয়েন্ট করে ৩১০ তম স্থান দখল করে। রাজ্যের অন্য দাবাড়ুদের মধ্যে সমৃদ্ধি ঘোষ ৪ পয়েন্ট পেয়ে ২১৩ তম এবং অভ্রনীল দে ৩ পয়েন্ট পেয়ে ২৭৭ তম স্থান দখল করে। প্রসঙ্গত:‌ আসের অংশ নিয়েচিলোন ৩৩০ জন দাবাড়ু।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top