News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাহারা রিফান্ড পোর্টালের সূচনা করলেন অমিত শাহ, অর্থ পেতে সহায়তা হবে আমানতকারীদের
Image

সাহারা রিফান্ড পোর্টালের সূচনা করলেন অমিত শাহ, অর্থ পেতে সহায়তা হবে আমানতকারীদের

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার নতুন দিল্লিতে সিআরসিএস-সাহারা রিফান্ড পোর্টাল চালু করেছেন। এই পোর্টালটি সাহারা গ্রুপের ১০ কোটিরও বেশি আমানতকারীদের তাঁদের অর্থ ফেরতে সহায়তা করবে। পোর্টালটি চালু করার পরে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “সাহারা গ্রুপের চারটি সমবায় সমিতিতে আটকে থাকা আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সাহারা রিফান্ড পোর্টাল চালু করার মাধ্যমে।”

প্রাথমিক পর্যায়ে রিফান্ড পোর্টালটি আমানতকারীদের ৫০০০ কোটি টাকা পর্যন্ত বিতরণ করবে। প্রতিটি আমানতকারী প্রথম পর্যায়ে মাত্র ১০ হাজার টাকা পেতে সক্ষম হবেন। রিফান্ডের পুরো প্রক্রিয়া অনলাইনে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের মতে, ৪ কোটি আমানতকারী রয়েছে যারা ১০ হাজার টাকা পর্যন্ত পাওয়ার যোগ্য। অমিত শাহ আরও বলেছেন, “চারটি সমবায়ের সমস্ত ডেটা অনলাইনে রয়েছে… এই পোর্টালটি ১.৭ কোটি আমানতকারীদের নিজেদের রেজিস্ট্রেশন করতে সাহায্য করবে… প্রকৃত আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন। আমানতকারীদের দাবির নিষ্পত্তি করা হবে…আমানতকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top