News Flash

  • Home
  • দেশ
  • জেলায় জেলায় ভোটার তালিকা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার কাজ শুরু
Image

জেলায় জেলায় ভোটার তালিকা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার কাজ শুরু

কলকাতা, ১৮ জুলাই (হি স)। মঙ্গলবার থেকেই জেলায় জেলায় ভোটার তালিকা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু হল। প্রথমে উত্তরবঙ্গে গেলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এরপর ধাপে ধাপে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলির ভোটার তালিকার কাজ নিয়ে বৈঠক করবেন তিনি। ডিসেম্বর মাস থেকেই এই তথ্য নির্বাচন কমিশনার অফিসে যাবে বলেই জানা যাচ্ছে।

পঞ্চায়েত নির্বাচন শেষ হতে না হতেই লোকসভা ভোটের এই প্রস্তুতি শুরু। খুব তাড়াতাড়ি রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। নেতৃত্বে বাংলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার নীতেশ ব্যাস।

এবারের পঞ্চায়েত ভোটে বোমা উদ্ধার, গুলি, মৃত্যু, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব কিছুই খতিয়ে দেখবে জাতীয় নির্বাচন কমিশন। আগস্টের শেষে কমিশনের ফুল বেঞ্চের আসার সম্ভাবনা রয়েছে। আগাম প্রস্তুতি শুরু করেছে রাজ্যও। ২২ জুলাই সমস্ত জেলাশাসকদের নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ইভিএমের প্রথম পর্যায়ের পরীক্ষা শুরু হবে অগাস্টের প্রথম সপ্তাহে।

ভোট প্রস্তুতিতে খামতি না থাকলে এত রক্তক্ষয় হত না বলে মনে করছেন বিরোধীরা। তড়িঘড়ি মাত্র এক দফায় পঞ্চায়েত ভোটের ঘোষণা থেকে শুরু করে দিকে দিকে মনোনয়নে বিরোধীদের বাধাপ্রাপ্ত হওয়া কিংবা কেন্দ্রীয় বাহিনীর আসা বন্ধ করতে আদালতে আদালতে ঘোরা আর সবশেষে পঞ্চায়েত ভোটে মৃত্যুমিছিল। এসবের জেরে বার বার প্রশ্নের মুখে পড়েছে, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকা। জল গড়িয়েছে আদালত পর্যন্ত।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top