News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওমেন চান্ডির প্রয়াণে একজন নম্র ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম : প্রধানমন্ত্রী মোদী
Image

ওমেন চান্ডির প্রয়াণে একজন নম্র ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা ওমেন চান্ডির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে ওমেন চান্ডির প্রয়াণের দুঃসংবাদ পাওয়ার পরই টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “ওমেন চান্ডিজি প্রয়াণ একজন নম্র ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম।

“ওমেন চান্ডির সঙ্গে নিজের একটি ছবি টুইটারে আপলোড করে প্রধানমন্ত্রী লেখেন, “ওমেন চান্ডিজির প্রয়াণে আমরা একজন নম্র ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম, যিনি জনসেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং কেরলের অগ্রগতির জন্য কাজ করেছিলেন।” ওমেন চান্ডির সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী জানান, “আমি তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন আলাপচারিতা স্মরণ করছি, বিশেষ করে সেই সময় যখন আমরা দু”জনেই নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলাম এবং পরে যখন আমি দিল্লিতে চলে আসি। এই দুঃখের সময়ে তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top