News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে উত্তেজনা ছড়াল দাসপুর
Image

তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে উত্তেজনা ছড়াল দাসপুর

দাসপুর, ১৬ জুলাই (হি.স.) : পঞ্চায়েত ভোটের ফল বেরিয়ে গিয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত রাজনৈতিক হানাহানি থামছে না বাংলায়। রোজই আসছে মৃত্যুর খবর। এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়াল এলাকায়।

শনিবার রাতে তৃণমূল ও সিপিএমের কর্মী সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমা ও সোনাখালি গ্রামীন হাসপাতালে। রবিবার সকাল থেকে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। টহল দিচ্ছে দাসপুর থানার পুলিশ।

সূত্রের খবর, ৮ জুন ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত বাংলার বুকে মৃত্যু হয়েছে ৫৭ জনের। তালিকায় যেমন রয়েছে শাসকদলের কর্মীরা, তেমনই রয়েছে বিরোধী শিবিরের লোকজন। এদিকে পঞ্চায়েত ভোট নিয়ে এখনও একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এরমধ্যে রবিবার সকাল থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে ফের হিংসার খবর আসতে শুরু করেছে।

Releated Posts

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026

সুপ্রিম কোর্টে আবু সালেমের অকাল মুক্তির আবেদন খারিজ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত আবু সালেমের জেল থেকে অকাল মুক্তির…

ByByNews Desk Sep 10, 2026

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top