News Flash

  • Home
  • দিনের খবর
  • চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণে অভিনন্দন জানিয়ে কার্ড পোস্ট কলকাতা পুলিশের
Image

চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণে অভিনন্দন জানিয়ে কার্ড পোস্ট কলকাতা পুলিশের

কলকাতা, ১৪ জুলাই (হি.স.) : চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে চন্দ্রযান-৩ । শুক্রবার দুপুর ২ টো ৩৫ মিনিটে ‘চন্দ্রযান-৩’ এর সফল উৎক্ষেপণ হয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর বিজ্ঞানীদের কুর্নিশ জানিয়ে ট্যুইট করেছে নেটদুনিয়া। এদিকে কলকাতা পুলিশও চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণে অভিনন্দন জানিয়ে একটি কার্ড পোস্ট করেছে। তাতে যাত্রীদের পথ নিরাপত্তা সম্পর্কে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশ যে কার্ডটি পোস্ট করেছে, তাতে উপর-নীচে দুটি ছবি দেখা যাচ্ছে। উপরে দেখা যাচ্ছে চন্দ্রযান-৩-এর চাঁদের দেশে পাড়ি দেওয়ার মুহূর্ত। নীচের ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বেপরোয়া ভাবে চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পারাপার করছে। আর ছবিতে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘চাঁদেই যদি যেতে হয়, চন্দ্রযানেই যান নাহয়’! এই ক্যাপশনের ব্যাখ্যা হচ্ছে, এভাবে রাস্তা পার হলে সোজা চাঁদে যেতে হবে। তাই জীবনের ঝুঁকি না নিয়ে, ট্রাফিক সিগন্যাল দেখে, রাস্তা পারাপার করাটাই বাঞ্ছনীয়। কলকাতা পুলিশ এই কার্ডটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তার শতাধিক শেয়ার হয়েছে।

চন্দ্রযান ৩-এ একটি ল্যান্ডার এবং রোভার কনফিগারেশন রয়েছে। এই মিশনের মূল উদ্দেশ্য হল, চাঁদে একটি নিরাপদ সফট ল্যান্ডিং দেখানো। ইসরো যদি এটি করতে সফল হয়, তাহলে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ যারা চাঁদে সফট ল্যান্ডিং করবে। কিন্তু এই সফট ল্যান্ডিং কী? নিজের বা পেলোডের কোনওরকম ক্ষতি না করে মহাকাশযানটির নির্বিঘ্নে অবতরণকে বলে ‘সফট ল্যান্ডিং’। যেসব দেশ এই কৃতিত্ব অর্জন করেছে তাদের মধ্যে রয়েছে আমেরিকা, রাশিয়া ও চিন। চন্দ্রযান৩ মিশনের আগে, চন্দ্রযান ২ মিশন ২০১৯ সালের সেপ্টেম্বরে চাঁদের মাটিতে হার্ড ল্যান্ডিয়ের জন্য ব্যর্থ হয়েছিল। সেই ব্যর্থতা এবার মুছে ফেলতে বদ্ধপরিকর ভারত, প্রতিজ্ঞাবদ্ধ ভারতের মহাকাশবিজ্ঞানীর দল।

Releated Posts

সীতাপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

সীতাপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের সীতাপুরে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অবধ রাম ওরফে ভোলে শঙ্করকে ১২…

ByByNews Desk Sep 22, 2026

সীমানা পুনর্বিন্যাস শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত নির্বাচন: মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত রাজ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে…

ByByNews Desk Sep 21, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top