News Flash

  • Home
  • দিনের খবর
  • মাটি’ হল মহাদেবের ‘ব্যালট খাওয়া’, বাতিল ভোটের বুথ বেড়ে ২০
Image

মাটি’ হল মহাদেবের ‘ব্যালট খাওয়া’, বাতিল ভোটের বুথ বেড়ে ২০

কলকাতা, ১৩ জুলাই (হি .স.) :অনিয়মের দায়ে বেশ কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশন ১৫টি বুথের ভোট বাতিলের নির্দেশ দিয়েছিল। তা বেড়ে হল ২০। এর মধ্যে অন্তর্ভূক্ত হয়েছে ‘ব্যালট খাওয়া’ সেই মহাদেবের ভোটও। ভোটে হারার আশঙ্কায় বিপক্ষের ‘ব্যালট পেপার খেয়ে ফেলেছিলেন’ তিনি।

মূলত তিনটি জেলার তিনটি ব্লকেই বাতিল হয়েছে ভোট। উত্তর ২৪ পরগনার হাবড়া ২, হাওড়ার সাঁকরাইল এবং হুগলির সিঙ্গুর। এই তিন ব্লকের মধ্যে সবচেয়ে বেশি বুথে ভোট বাতিল হয়েছে হাওড়ার সাঁকরাইলে। মোট ১৫ বুথে ভোট বাতিল করা হয়েছে সেখানে। এর পরেই রয়েছে হাবড়া ২। এই ব্লকেরই ভুরকুণ্ডা গ্রামের ৩১ নম্বর বুথের তৃণমূল প্রার্থী মহাদেব। নির্বাচন কমিশন বৃহস্পতিবার মহাদেবের ওই বুথ-সহ হাবড়া ২-এর মোট ৪টি বুথের ভোট বাতিল করেছে। এ ছাড়া সিঙ্গুরেরও একটি বুথে ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন।

বুধবারই শেষ হয়েছে পঞ্চায়েত ভোটের গণনা। ফল প্রকাশ হয়ে গিয়েছে সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনের। গণনা শেষের পর কমিশনের তরফে জারি করা হয়েছে ভোট বাতিলের বিজ্ঞপ্তি। তাতেই কমিশনের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে ব্যালট পেপার নষ্ট করায় রাজ্যের ২০টি বুথে আবার হবে পঞ্চায়েত ভোট।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top