নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ ধলাই জেলার গন্ডা ছড়ায় বিরোধী শিবিরে ভাঙ্গন দেখা দিয়েছে৷ বিরোধীরা পাহাড়ী এলাকায় নিজেদের অস্তিত্ব বজায় রাখতে রীতিমতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে৷ দীর্ঘদিনের নেতৃত্ব ও কর্মীর সমর্থকরা দল ত্যাগ করে শাসক দলের পতাকা তলে সামিল হতে শুরু করেছেন৷ তাতে রীতিমতো বেকায়দায় পড়েছে বিরোধী শিবির৷
লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবের বড়সড় ভাঙন দেখা দিয়েছে৷ ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে গন্ডাছড়া মহকুমায় জোর কদমে চলছে শাসক দলে শামিল হওয়ার প্রবণতা৷ বুধবার গন্ডাছড়ার নারিকেল কুঞ্জ এডিসি ভিলেজে সিপিআইএম এবং তিপরা মথা দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হলেন ৬৪ পরিবারের ১৬৪ ভোটার৷ সিপিআইএম যুব নেতা সুভাষ চাকমা এবং রাকেশ চাকমার নেতৃত্বে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়৷ যোগদান সভায় উপস্থিত ছিলেন যুব মোর্চা রাজ্য কমিটির সহ সম্পাদক বিপিন দেববর্মা, মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, বিজেপি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ চাকমা সহ অন্যান্যরা৷ এই যোগদান সভায় নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরন করে নেয় উপস্থিত নেতৃত্বরা৷ বিরোধী শিবির ছেড়ে শাসক দলে শামিল হয়ে তারা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে দিশায় দেশ পরিচালনা করছেন তাতে আকৃষ্ট হয়ে তারা বিরোধী শিবির ছেড়ে শাসকদলের পতাকা তলে শামিল হয়েছেন৷ তারা বিলম্বে হলেও বুঝতে পেরেছেন বিরোধী শিবিরের থেকে রাজ্যের এবং দেশের উন্নয়ন সম্ভব হবে না৷ উন্নয়ন কর্মযজ্ঞের সাথী হওয়ার জন্যই তারা বিরোধী শিবির ছেড়ে শাসক দলে শামিল হয়েছেন৷

গন্ডাছড়ায় সিপিএম ও তিপ্রা মথার ১৬৪ ভোটার বিজেপিতে
Tags:
Releated Posts
বাঙালী মহিলা সমাজের একদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত, নারীর অধিকার রক্ষায় ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল
আগরতলা, ২৮ জুন: বাঙালী মহিলা সমাজের উদ্যোগে রবিবার আগরতলায় সংগঠনের রাজ্য কার্যালয়ের হলঘরে একদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে…
সাব্রুম-মনুঘাট সড়কে বাইক ও সাইকেলের সংঘর্ষ, গুরুতর আহত দুইজন
সাব্রুম, ২৮ জুন: সাব্রুম থেকে মনুঘাট যাওয়ার সড়কে রবিবার সন্ধ্যায় একটি বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত…
খুমুলুঙের একলব্য মডেল স্কুল সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে রাজ্যপাল
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে খুমুলুঙে একলব্য মডেল স্কুল পরিদর্শন করেন। তিনি…
জিরানিয়া ল’ কলেজে নারীর অধিকার রক্ষায় সাংবিধানিক ও আইনি সুরক্ষা নিয়ে সেমিনার
আগরতলা, ২৮ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরস্থিত জিরানিয়া ল’ কলেজে “ভারতে নারীর অধিকার সংরক্ষণ: সাংবিধানিক, আইনি ও সামাজিক…


















