News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়ায় সিপিএম ও তিপ্রা মথার ১৬৪ ভোটার বিজেপিতে
Image

গন্ডাছড়ায় সিপিএম ও তিপ্রা মথার ১৬৪ ভোটার বিজেপিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷  ধলাই জেলার গন্ডা ছড়ায় বিরোধী শিবিরে ভাঙ্গন দেখা দিয়েছে৷ বিরোধীরা পাহাড়ী এলাকায় নিজেদের অস্তিত্ব বজায় রাখতে রীতিমতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে৷ দীর্ঘদিনের নেতৃত্ব ও কর্মীর সমর্থকরা দল ত্যাগ করে শাসক দলের পতাকা তলে সামিল হতে শুরু করেছেন৷ তাতে রীতিমতো বেকায়দায় পড়েছে বিরোধী শিবির৷
লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবের বড়সড় ভাঙন  দেখা দিয়েছে৷ ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে গন্ডাছড়া মহকুমায় জোর কদমে চলছে শাসক দলে  শামিল হওয়ার প্রবণতা৷ বুধবার গন্ডাছড়ার নারিকেল কুঞ্জ এডিসি ভিলেজে সিপিআইএম এবং তিপরা মথা দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হলেন ৬৪ পরিবারের ১৬৪ ভোটার৷ সিপিআইএম যুব নেতা সুভাষ চাকমা এবং রাকেশ চাকমার নেতৃত্বে  এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়৷  যোগদান সভায় উপস্থিত ছিলেন যুব মোর্চা রাজ্য কমিটির সহ সম্পাদক বিপিন দেববর্মা,  মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, বিজেপি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি  বিকাশ চাকমা সহ অন্যান্যরা৷  এই যোগদান সভায় নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরন করে নেয় উপস্থিত নেতৃত্বরা৷ বিরোধী শিবির ছেড়ে শাসক দলে শামিল হয়ে তারা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে দিশায় দেশ পরিচালনা করছেন তাতে আকৃষ্ট হয়ে তারা বিরোধী শিবির ছেড়ে শাসকদলের পতাকা তলে শামিল হয়েছেন৷ তারা বিলম্বে হলেও বুঝতে পেরেছেন বিরোধী শিবিরের থেকে রাজ্যের এবং দেশের উন্নয়ন সম্ভব হবে না৷ উন্নয়ন কর্মযজ্ঞের সাথী হওয়ার জন্যই তারা বিরোধী শিবির ছেড়ে শাসক দলে শামিল হয়েছেন৷

Releated Posts

বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top