News Flash

  • Home
  • দেশ
  • কিশনগঞ্জে বজ্রপাতে মৃত ১, আহত ১
Image

কিশনগঞ্জে বজ্রপাতে মৃত ১, আহত ১

কিশনগঞ্জ, ১২ জুলাই (হি.স.) : বিহারের কিশনগঞ্জের দিঘলব্যাংক এলাকার নেপাল সীমান্তের কাঁটাবাড়ি গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে একজনের। অপরদিকে জখম হয়েছেন আরও একজন। বুধবার ঘটনাটি ঘটেছে।

এদিন বৃষ্টির মধ্যে মহম্মদ শাহ আলম নামে এক ব্যক্তি খেতে ধানের চারা রোপণ করছিলেন। সেইসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অপরদিকে, মহম্মদ মুস্তাক নামে এক ব্যক্তি বজ্রপাতে জখম হন। তাঁকে দিঘলব্যাংক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কিশনগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে। দিঘলব্যাংক থানার আইসি সঞ্জীব কুমার জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top