News Flash

Image

দিনহাটায় তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

দিনহাটা, ১২ জুলাই (হি. স.) : কোচবিহারের দিনহাটার বামনহাটের পাথরশন গ্রামে পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পরদিন বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল । বুধবার সকালে রাস্তার ধারে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। বামনহাট-১ গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। পাথরশন গ্রামেও তৃণমূল জয়ী হয়েছে। স্থানীয় বাসিন্দা দিলীপচন্দ্র বর্মন বলেন, ‘এই এলাকা এতদিন শান্ত ছিল। এবারের পঞ্চায়েত নির্বাচনে এলাকার পরিস্থিতি অশান্ত হয়। এরপর এদিন সকালে বোমা উদ্ধার হয়। আমরা আতঙ্কে রয়েছি।’ স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য কৃষ্ণচন্দ্র বর্মনের দাবি, ‘অশান্তি করার জন্য বিজেপি এমনটা করেছে।’ যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপি নেতা অজয় রায়।

Releated Posts

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি, গ্রেফতার ২

কলকাতা, ৩ মে (আইএএনএস): উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk May 3, 2026

দিল্লির বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): দিল্লির বিবেক বিহার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ…

ByByNews Desk May 3, 2026

তামিলনাড়ুতে ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১৮ হাজার পুলিশ

চেন্নাই, ৩ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সোমবার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট…

ByByNews Desk May 3, 2026

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top