News Flash

  • Home
  • প্রধান খবর
  • রবিশঙ্করের নেতৃত্বে কলকাতায় এসে পৌঁছল তথ্যানুসন্ধান দল, যাবে হিংসা কবলিত এলাকায়
Image

রবিশঙ্করের নেতৃত্বে কলকাতায় এসে পৌঁছল তথ্যানুসন্ধান দল, যাবে হিংসা কবলিত এলাকায়

কলকাতা, ১২ জুলাই (হি.স.) : পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজনৈতিক হানাহানি, হিংসা, রক্তপাতের সাক্ষী থেকেছে গোটা পশ্চিমবঙ্গ। মৃত্যু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা-কর্মীর। হিংসা এখনও থামেনি। এই পরিস্থিতিতে কলকাতায় এল বিজেপির তথ্যানুসন্ধান দল। এই দলের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ।

দিল্লি থেকে বুধবারই কলকাতায় এসে পৌঁছেছে বিজেপির তথ্যানুসন্ধান দল। তাঁরা যাবেন হিংসা কবলিত এলাকায়। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “আমরা হিংসা-কবলিত এলাকা পরিদর্শন করব এবং আক্রান্তদের সঙ্গে দেখা করব। তার পরে আমরা দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে আমাদের রিপোর্ট জমা দেব।”

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top