News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৩৭০ ধারা অবলুপ্তিকে চ্যালেঞ্জ সংক্রান্ত একগুচ্ছ আর্জির শুনানি শুরু হবে ২ আগস্ট থেকে : সুপ্রিম কোর্ট
Image

৩৭০ ধারা অবলুপ্তিকে চ্যালেঞ্জ সংক্রান্ত একগুচ্ছ আর্জির শুনানি শুরু হবে ২ আগস্ট থেকে : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তিকে চ্যালেঞ্জ সংক্রান্ত একগুচ্ছ আবেদনের শুনানি শুরু হবে আগামী ২ আগস্ট থেকে। মঙ্গলবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতি সাংবিধানিক বেঞ্চ মঙ্গলবার জানিয়েছে, ৩৭০ ধারা অবলুপ্তিকে চ্যালেঞ্জ সংক্রান্ত একগুচ্ছ আর্জির শুনানি শুরু হবে ২ আগস্ট থেকে। এই বেঞ্চের বাকি সদস্যরা হলেন-বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না, বি আর গাওয়াই ও সূর্যকান্ত।

এদিকে, আইএএস অফিসার শাহ ফয়সাল এবং সমাজকর্মী শেহলা রশিদ ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে তাঁদের আবেদন প্রত্যাহার করতে চান না এবং আদালতের রেকর্ড থেকে নিজেদের নাম মুছে ফেলতে চান না, আদালত আবেদনকারীদের নিজেদের নাম মুছে ফেলার অনুরোধের অনুমতি দিয়েছে।উল্লেখ্য, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির ঘোষণা করে কেন্দ্র। একইসঙ্গে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষিত হয়েছিল। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে ৩৭০ ধারা বাতিল করার সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে ২০টিরও বেশি আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। সেই সমস্ত আবেদনের শুনানি শুরু হবে আগামী ২ আগস্ট থেকে।

সুপ্রিম কোর্টে ৩৭০ ধারা নিয়ে শুনানি শুরু নিয়ে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ বলেছেন, “৩৭০ ধারা নিয়ে শুনানি শুরু হচ্ছে। আমরা আশা করছি, শীঘ্রই শুনানি শেষ হবে এবং সুপ্রিম কোর্টের রায় আমাদের সামনে আসবে।” হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে সাংবাদিকদের শুভেচ্ছা, গণতন্ত্রে নিরপেক্ষতার গুরুত্বের উপর জোর নেতাদের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্রে…

ByByNews Desk May 3, 2026

বিধাননগর গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার

কলকাতা, ৩ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিধাননগরে একটি গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের…

ByByNews Desk May 3, 2026

“ভারতের মানুষ বোকা নয়”, কংগ্রেসের ‘পাপ’ শেষ হয় না: কিরেন রিজিজুর তোপ

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রবিবার বলেন, “ভারতের…

ByByNews Desk May 3, 2026

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী মোতায়েন সংক্রান্ত ইসির সার্কুলারে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তৃণমূলের

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোটগণনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন সংক্রান্ত নির্বাচন কমিশনের সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top