News Flash

  • Home
  • প্রধান খবর
  • অন্ধ্রের প্রকাশম জেলায় খালে পড়ল বাস; মৃত্যু ৭ জনের, কমপক্ষে ১৫ জন আহত
Image

অন্ধ্রের প্রকাশম জেলায় খালে পড়ল বাস; মৃত্যু ৭ জনের, কমপক্ষে ১৫ জন আহত

অমরাবতী, ১১ জুলাই (হি.স.): অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খালে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের, এছাড়াও ১৫ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। মৃতদের মধ্যে ৭ বছরের একটি শিশুও রয়েছে। সোমবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে প্রকাশম জেলার দারসির কাছে। অন্ধ্রপ্রদেশ স্টেস্ট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসটিতে অন্ততপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনাগ্রস্ত বাসটি কাঁকিনাড়ার দিকে যাচ্ছিল, বিয়ের অনুষ্ঠান থেকে সকলে ফিরছিলেন। সোমবার মধ্যরাতে প্রকাশম জেলার দারসির কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। তাতেই ৭ জনের মৃত্যু ও অন্ততপক্ষে ১৫ জন আহত হয়েছেন। দারসির সাব-ইন্সপেক্টর রামকৃষ্ণ বলেছেন, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top