ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই।। একটি ক্লাবের চারটি মুকুট বিজয়। এবারই প্রথম সমগ্র মহকুমাতেই প্রথম ক্লাব, যারা এক বছর ৪টি খেতাব জয় করতে পেরেছে। ১৯৯৫ সাল থেকে টেনিস ক্রিকেট দিয়ে সূচনা। ২০ বছর বাদে ডিউস বল দিয়ে খেলা শুরু। এবারই প্রথম শান্তির বাজারে কসমোপলিটন ক্লাব চার চারটি মুকুট বিজয় করতে পেরেছে। অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৩, সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটের পর সিনিয়র ক্লাব লীগ আসরেও কসমোপলিটন ক্লাব এবছর চ্যাম্পিয়ন হয়েছে । দারুন খুশি ক্লাবের সচিব হারাধন ভৌমিক থেকে শুরু করে ক্লাবের প্রত্যেক কর্মকর্তাবৃন্দ। খেলোয়াড়দের দারুন ভাবে সংবর্ধনা দেওয়ার জন্যও মনস্থির করে নিয়েছে ক্লাব কর্মকর্তারা। আসন্ন সার্বজনীন দুর্গাপূজায় সার্বজনীন মঞ্চেই শান্তির বাজারের নাগরিক সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে রাজদীপ দত্ত, অমন দেবনাথ, জয় চক্রবর্তী তারিক মিয়ার মত খেলোয়াররা ক্লাবকে এবারের চার চারটি খেতাব ঘরে তুলতে সহযোগিতা করেছে। কোচ পার্থজিৎ দেবনাথ এবং টিসিএ অনুমোদিত কোচ দেবব্রত চৌধুরীর তত্ত্বাবধানে বাইখোরা স্কুল মাঠে খেলোয়াড়রা নিরলস অনুশীলন করেছে বলেই আজ তার রেজাল্ট পেয়েছে। আগামী দিনে খেতাব অক্ষূন্ন রাখার প্রয়াস এখন থেকেই শুরু করে দিতে চাইছে কোচ এবং খেলোয়াড়রা। শুধু তাই নয় আগামী দিনে মহিলা ক্রিকেটেও শান্তিরবাজার ক্রিকেট এসোসিয়েশনে নিজস্ব টুর্নামেন্টের পাশাপাশি রাজ্য আসরেও যেন সাফল্য পেতে পারে সেই প্রয়াসও থাকবে কর্মকর্তাদের। সচিব হারাধন ভৌমিক এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদও জানিয়েছেন।

সেরা সাফল্য : শান্তির বাজারে ১ বছরে চার মুকুট জয় কসমোপলিটনের
Tags:
Releated Posts
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা
তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…
মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং, পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি; তদন্ত চালাচ্ছে পুলিশ
ভোপাল, ৩০ জুন (আইএএনএস): পরিবারের বাড়িতে কর্মরত এক ব্যক্তীকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। মঙ্গলবার তিনি…
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

















