ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই।।টানা ৩ ম্যাচে জয়। সুপার ফোরে। টানা ম্যাচে জয় পেয়ে ফাইনালে পৌঁছে গেলো নেতাজি সঙ্ঘ। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। মেলাঘর স্কুল মাঠে সোমবার নেতাজি সঙ্ঘ ১০ রানে পরাজিত করে শতদল সঙ্ঘকে। নেতাজি সঙ্ঘের গড়া ২১৫ রানের জবাবে শতদল সঙ্ঘ ২০৫ রান করতে সক্ষম হয়। বিজীত দলের বচ্চন দাস ৯৫ রান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নেতাজি সঙ্ঘ ৩৫.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৫ রান করে। দলের পক্ষে দেবরাজ দে ২৪ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯, উত্তম দে ২১ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, দলনায়ক রাজীব সাহা ৫৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, ইন্দ্রজিৎ নোয়াতিয়া ৭৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। শতদল সঙ্ঘের পক্ষে অমরেশ দাস ২১ রানে ৩ টি এবং মাদিহাচান মজুমদার ২৫ রানে ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে বচ্চন দাসের দুরন্ত ব্যাটিং সত্বেও শতদল সঙ্ঘের ইনিংস থেমে যায় ২০৫ রানে। দলের পক্ষে বচ্চন দাস ৯৭ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৫, অমরেশ দাস ৩৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, প্রণব দাস ১৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং প্রীতম বর্মন ৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। নেতাজি সঙ্ঘের পক্ষে রাজদ্বীপ সাহা ৩৯ রানে ৩ টি, অরিন্দম বর্মন ৮০ রানে ৩ টি এবং দেবরাজ দে ১৪ রানে ২ টি উইকেট পেয়েছেন।

সোনামুড়ায় সিনিয়র ক্রিকেট : সুপার ফোরে জয়ের হ্যাটট্রিক নেতাজি সঙ্ঘের
Tags:
Releated Posts
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা
তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…
মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং, পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি; তদন্ত চালাচ্ছে পুলিশ
ভোপাল, ৩০ জুন (আইএএনএস): পরিবারের বাড়িতে কর্মরত এক ব্যক্তীকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। মঙ্গলবার তিনি…
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

















