News Flash

  • Home
  • দিনের খবর
  • রাস্তা না হলে ভোট নয়, মালদা ভোটগ্রহণ কেন্দ্রে বিক্ষোভ ভোটারদের
Image

রাস্তা না হলে ভোট নয়, মালদা ভোটগ্রহণ কেন্দ্রে বিক্ষোভ ভোটারদের

মালদা, ১০ জুলাই (হি. স.) : রাস্তা না হলে ভোট নয়। এই দাবিতে সোমবার ভোটগ্রহণ কেন্দ্রে বিক্ষোভে শামিল হলেন মালদার রানিগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৪৪ নম্বর দোগাছি বুথের ভোটাররা।

আজ পুনর্নির্বাচনের দিন ভোটগ্রহণ কেন্দ্রে ভোটকর্মী, পুলিশ পৌঁছোলেও স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পিছু হটতে হয় তাঁদের। ফলে ২৪৪ নম্বর বুথে এখনও ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

এদিন পুনর্নির্বাচনের জন্য নির্ধারিত সময়ে ভোটকর্মীরা সেখানে পৌঁছান। উপস্থিত রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। কিন্তু সকাল থেকে বুথে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। প্রশাসনিক আধিকারিকরা বোঝালেও নিজেদের সিদ্ধান্তে অটল তাঁরা। ফলে এখনও পর্যন্ত ওই বুথে ভোটগ্রহণ শুরু হয়নি। বিক্ষোভ এখনও চলছে।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top