News Flash

  • Home
  • প্রধান খবর
  • গঙ্গারামপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ, প্রতিবাদ সুকান্তর
Image

গঙ্গারামপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ, প্রতিবাদ সুকান্তর

গঙ্গারামপুর, ১০ জুলাই (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল এলাকা। সোমবার ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে প্রতিবাদ করেন সুকান্ত মজুমদার।

জানা গেছে, গঙ্গারামপুর ব্লকের রাঘবপুর হাইস্কুলের ১১১ নম্বর বুথ সংলগ্ন এলাকায় বিজেপি রাজ্য সভাপতি পৌঁছোতেই অগ্নিগর্ভ হয়ে উঠল পরিস্থিতি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বুথ সংলগ্ন এলাকায় আসতে দেখেই বাধা দেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। মুহূর্তে তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা এবং হাতাহাতির জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরবর্তীতে রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার। তাঁকে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছোয় গঙ্গারামপুর মহকুমার এসডিপিও সহ গঙ্গারামপুর থানা বিশাল পুলিশবাহিনী।

প্রসঙ্গত, রাঘবপুর বুথে নির্বাচনের দিন ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সেই কারণে এদিন পুনর্নির্বাচন হয় ওই বুথে।

Releated Posts

শিক্ষার্থী আন্দোলনকারীদের সঙ্গে সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী, বললেন— ‘ভারতের ভাবনা ও সংবিধান রক্ষায় লড়ছেন তাঁরা’

নয়াদিল্লি, ৫ আগস্ট(আইএএনএস) : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার যন্তর মন্তরের আন্দোলনকারী শিক্ষার্থী এবং মুম্বইয়ের ভাইরাল ছাত্রী-সহ…

ByBySandeep Biswas Aug 5, 2026

‘জোধপুরে কোনও জাদু দেখতে পাচ্ছি না’, অশোক গেহলটকে কটাক্ষ গজেন্দ্র সিং শেখাওয়াতের

জয়পুর, ৫ আগস্ট (আইএএনএস): জোধপুর সফরে এসে প্রাক্তন রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে পরোক্ষে কটাক্ষ করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও…

ByByNews Desk Aug 5, 2026

বিক্ষোভকারী তরুণদের ক্ষেত্রে সংযম ও কাউন্সেলিং জরুরি, মন্তব্য সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংযম দেখানো উচিত এবং কঠোরতার পরিবর্তে…

ByByNews Desk Aug 5, 2026

পিওকে-তে অশান্তিতে চাপে লস্কর, জইশ ও হিজবুল নেতৃত্ব; কাশ্মীর ইস্যুতে দুর্বল হচ্ছে পাকিস্তানের প্রচার, দাবি সরকারি সূত্রের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) গত দু’মাস ধরে চলা বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top