News Flash

  • Home
  • দেশ
  • নওদার নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে গেলেন অধীর চৌধুরী
Image

নওদার নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে গেলেন অধীর চৌধুরী

বহরমপুর, ৯ জুলাই (হি. স.) : ভোটে হিংসার বলি হওয়া মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী এলাকার মৃত কংগ্রেস কর্মীর বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । রবিবার নওদা থানার গঙ্গাধারী এলাকার নিহত কংগ্রেস কর্মী হাজি নিয়াকত শেখের বাড়িতে যান অধীর চৌধুরী। নিহত পরিবারের লোকজন অধীরকে দেখে কান্নায় ভেঙে পড়েন।

শনিবার ভোটের দিন ভোট দিতে যাওয়ার পথে বোমা মারা হয় হাজি নিয়াকত শেখকে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঘন্টা কয়েক পরে মৃত্যু হয় ওই কংগ্রেস কর্মীর। ওইদিনই হাসপাতালে ওই কংগ্রেস কর্মীকে দেখতে যান অধীর চৌধুরী। রবিবার ওই কংগ্রেস কর্মীর গ্রামের বাড়িতে পৌঁছালেন অধীর, পরিবারকে জানালেন সমবেদনা।

এই বিষয়ে এদিন অধীর চৌধুরী বলেন, এই পরিবারের আরেক সদস্যকে ২০-২২ বছর আগে আমরা হারিয়েছি। একজন নির্বিবাদ মানুষকে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় মেরে ফেলা হল। নৃশংসভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

ভোটর দিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। সেখানে হিংসার বলি হয়েছেন পাঁচ জন। তাছাড়া বিভিন্ন জায়গায় বোমাবাজির অভিযোগ ওঠে। ভরতপুরে ভোট পরবর্তী হিংসারও অভিযোগ উঠেছে। সেখানে বোমাবাজিতে একজন জখম হয়েছেন।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top