News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান মানিক সরকারের
Image

জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান মানিক সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্র সংগঠনগুলিকে রাস্তার মোড়ে মোড়ে আন্দোলন গড়ে তুলতে হবে৷ নাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে ধবংস করে দেবে সরকার৷ শনিবার ছাত্র-যুব ভবনে এসএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে প্রয়াত অরুণ দেবের ৩৪ তম শহীদান দিবসে বক্তব্য রেখে একথা বলেন পুলেটব্যরোর সদস্য মানিক সরকার৷ তিনি এদিন শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গিয়ে ছাত্র সংগঠন গুলির উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা ধবংস করে দিয়েছে৷২৫ টি সাধারণ ডিগ্রী কলেজের মধ্যে মাত্র সাড়ে তিন শতাধিক কাছাকাছি অধ্যাপক রয়েছেন৷ কিন্তু কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় এক লক্ষাধিক হবে৷ সুতরাং কলেজে অধ্যাপকের বড় ঘাটতি রয়েছে৷ সরকার সেই ঘাটতি মেটাতে কোন ভূমিকা নিচ্ছে না৷  বিষয়কেন্দ্রিক অধ্যাপক না থাকার কারণে ছাত্র-ছাত্রীরা কলেজ পরিবর্তন করছে, আবার বহু ছাত্রছাত্রী বিষয়কেন্দ্রিক অধ্যাপকের অভাবে বিষয় পরিবর্তন করে অন্য বিষয় নিয়ে পড়াশোনার করার চেষ্টা করছে৷ তিনি এদিন কলেজ গুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে সমালোচনা করে  বলেন, কলেজগুলির মধ্যে নেই পানীয় জল এবং বিদ্যুতের সুবন্দোবস্ত৷ ফলে ভুগছে ছাত্র-ছাত্রীরা৷  এদিকে সরকার উচ্চশিক্ষায় নয়া জাতীয় শিক্ষানীতি কার্যকর করার নাম করে কলেজে ভর্তির ফি তিন শতাধিক টাকা থেকে এক ধাপে বৃদ্ধি করে ১,১০০-১২,০০ টাকা করে আদায় করছে৷  সরকার বিনামূল্যে পড়াশোনা করার সুযোগটুকু ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে৷ বেসরকারি পুঁজিপতিদের হাতে তুলে দিতে এ ধরনের প্রচেষ্টা কলেজগুলির মধ্যে সরকার চালু করেছে৷ এর বিরুদ্ধে ছাত্র সংগঠনগুলিকে নিছক আন্দোলন করলে চলবে না, বড়সড় আন্দোলন গড়ে তুলতে হবে সরকারের বিরুদ্ধে৷ তিনি আরো বলেন ছাত্র সংগঠনগুলিকে বসে না থেকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মানুষকে অবগত করতে হবে কিভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধবংসের পথে ঠেলে দিচ্ছে সরকার৷এর বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান করতে হবে৷ কারণ এটা শুধু ছাত্র-ছাত্রীদের স্বার্থে আন্দোলন নয়, সব অংশের মানুষের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই আন্দোলন করতে হবে৷ পাশাপাশি শ্রী সরকার এদিন রক্তদান শিবির সম্পর্কে বলেন সকলকে নিয়মিত রক্তদান করতে হবে৷ শিবিরের মাধ্যমে সম্ভব না হলেও হাসপাতালে গিয়ে ধারাবাহিকভাবে রক্তদান করে মুমূর্ষ রোগীর জীবন বাঁচানোর জন্য দায়িত্ব নিতে হবে৷ পরবর্তী সময় রক্তদান শিবিরটি ঘুরে দেখেন পুলেটব্যরোর সদস্য মানিক সরকার৷ রক্তদাতাদের উৎসাহিত করেন এদিন৷ আয়োজিত রক্তদান শিবিরে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, টি এস ইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্যরা৷ সকলে প্রয়াত অরুন দেবের প্রতি পুষ্পাঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান৷

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top