News Flash

Image

বিশালগড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷  বিশালগড় থানা এলাকার প্রভুরামপুরে এক গৃহবধুর মৃত্যু ঘিরে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ মিতার বাপের বাড়ির লোকজনরা অভিযোগ করেছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় নবীনগরের মানিক মিয়া তার মেয়েকে প্রভুরামপুরের ইদ্রিস মিয়ার সঙ্গে ছয় বছর আগে বিয়ে দিয়েছিল৷ অভিযোগ, বিয়ের পর থেকেই নাকি শারীরিক ও মানসিক অত্যাচার করে আসছে স্বামী৷ এনিয়ে সালিশি সভাও হয়৷ কিছুদিন আগে উগান্ডার যুবতী পাচারকান্ডে বিশালগড় থানায় গ্রেফতার হয় ইদ্রিস৷ জেল থেকে এসেই নাকি আবার শুরু হয় গৃহবধূর উপর অত্যাচার৷ শুক্রবার বিকেলে গৃহবধূর বাবার বাড়িতে ফোন যায় মেয়ে অসুস্থ৷ তারা বিশালগড় হাসপাতালে এসে দেখেন মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে৷ গৃহবধূর বাবার বাড়ির লোকজনরা ছুটে গিয়ে রাতে আবার মৃতদেহ হাসপাতালে নিয়ে এসে বিশালগড় মহিলা থানায় দ্বারস্থ হয়৷ পুলিশ এসে মৃতদেহ মর্গে রাখে৷

Releated Posts

বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top