News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের রাঙাপাড়া নর্থ ও বিশাখাপট্টনমের মধ্যে সাপ্তাহিক জনসাধারণ স্পেশাল ট্রেন
Image

অসমের রাঙাপাড়া নর্থ ও বিশাখাপট্টনমের মধ্যে সাপ্তাহিক জনসাধারণ স্পেশাল ট্রেন

গুয়াহাটি, ৮ জুলাই (হি.স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে অসমের রাঙাপাড়া নর্থ ও বিশাখাপট্টনমের মধ্যে একটি সাপ্তাহিক স্পেশাল ট্রেন ৯ জুলাই থেকে চারটি ট্রিপের জন্য চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেসবার্তায় সাপ্তাহিক স্পেশাল ট্রেন পরিচালনা সম্পর্কে বিশদ তথ্য দিয়ে জানান, ট্রেন নম্বর ০৮৫৬১ রাঙাপাড়া নর্থ-বিশাখাপট্টনম) জনসাধারণ সাপ্তাহিক স্পেশাল ১১, ১৮, ২৫ জুলাই এবং ১ আগস্ট প্রত্যেক মঙ্গলবার রাঙাপাড়া নর্থ থেকে ০৫.১৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৫.৩৫ ঘণ্টায় গন্তব্যস্থল বিশাখাপট্টনমে পৌঁছবে।

একইভাবে ট্রেন নম্বর ০৮৫৬২ বিশাখাপট্টনম-রাঙাপাড়া নর্থ জনসাধারণ সাপ্তাহিক স্পেশাল ৯, ১৬, ২৩ ও ৩০ জুলাই প্রত্যেক রবিবার বিশাখাপট্টনম থেকে ০০.১০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১০.০০ ঘণ্টায় গন্তব্যস্থল রাঙাপাড়া নর্থে পৌঁছবে।

এই সাপ্তাহিক স্পেশাল ট্রেন গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য উভয় দিক থেকে বিজিয়ানগরম, পালাসা, ব্রহ্মপুর, ভুবনেশ্বর, কটক, খড়গপুর, ডানকুনি, বর্ধমান, মালদা টাউন, বারসোই, নিউ জলপাইগুড়ি, মাথাভাঙা, নিউ কোচবিহার, কোকরাঝাড়, নিউ বঙাইগাঁও, রঙিয়া ও ওদালগুড়ি স্টেশন হয়ে চলাচল করবে। ট্রেনটিতে ১৭টি জেনারেল সিটিং (জিএস) কোচ থাকবে। যাত্রীরা টিকিট কাউন্টার অথবা ইউটিএস অ্যাপের মাধ্যমে ভ্রমণ টিকিট ক্রয় করতে পারবেন বলে প্ৰেসবাৰ্তায় জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top