News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাইয়া বাড়ি স্থিত উচ্ছেদকৃত পরিবারগুলোকে অবিলম্বে পুনর্বাসনের দাবিতে গর্নধণা
Image

রাইয়া বাড়ি স্থিত উচ্ছেদকৃত পরিবারগুলোকে অবিলম্বে পুনর্বাসনের দাবিতে গর্নধণা

আগরতলা,৭ জুলাই: উদয়পুর মহকুমা রাইয়া বাড়ি স্থিত উচ্ছেদকৃত পরিবারগুলোকে অবিলম্বে পুনর্বাসনের দাবিতে শুক্রবার ত্রিপুরা পিপলস পার্টি, এস ইউ সি আই, সি পি আই এম এল লিবারেশন গণমঞ্চের উদ্যোগে তিন ঘন্টার গন অবস্থান সংগঠিত হয়।
এদিন অরিয়েন্ট চৌমুহনী স্থিত এলাকায় এই ধর্নায় উপস্থিত ছিলেন সি পি আই এম এল লিবারেশন গণমঞ্চের সম্পাদক পার্থ কর্মকার। তিনি তীব্র সমালোচনা করে বলেন, গত ২৫ মে রাইয়া বাড়িতে রাজ্য সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে সাতটি পরিবারকে জবরদস্তি উচ্ছেদ করেছিল। এখন পর্যন্ত তাদের কোন খোঁজ খবর নেয়নি সরকার। অসহায় পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া এবং ন্যায় বিচারের দাবি সহ পুনর্বাসনের জন্য বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, সিপিআইএম দলের পরিষদীয় দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং বিধায়ক গোপাল রায় সরকারকে চিঠি দিয়েছিলেন।
 কিন্তু এখন পর্যন্ত সরকার তাদের জন্য কোন সহানুভূতি দেখায় নি। এবং তারা কিভাবে সেখানেই দিশেহারা হয়ে দিন কাটাচ্ছে তার খবরটুকু সরকার নিচ্ছে না। শুক্রবার থেকে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে। সেই বিধানসভা অধিবেশনে যাতে এই বিষয়ে তোলা হয় এবং রাজ্য সরকার যাতে তাদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণ করে তার জন্য তিন ঘন্টার গণ অবস্থানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। দীর্ঘ তিন ঘন্টা চলে ধর্না।”

Releated Posts

ধর্মনগর কলেজে ‘গো-ব্যাক’ স্লোগান ঘিরে উত্তেজনা, ছাত্রনেতার বাবাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরার ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীর উপস্থিতিকে কেন্দ্র করে এবিভিপি-র…

ByByReshmi Debnath Sep 23, 2026

‘রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন কমিশন শাসক দলের পক্ষে কাজ করছে’—অভিযোগ আশিস সাহার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায়…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ২৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গণ্ডাছড়ায় নির্বাচনী প্রচারে নামল সিপিআইএম। বুধবার সিপিআইএম গণ্ডাছড়া…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কাউন্সিলের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াই জেলার দুই ব্লক সফরে রাজ্য নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্য…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top