News Flash

Image

পিস্তলসহ নেশা সামগ্রী উদ্ধার, ধৃত চার

আগরতলা,৭ জুলাই : আগরতলা শহর শহরতলী শহর রাজ্যের সর্বত্রই নেশা কারবারীদের দৌরাত্ম্য মারাত্মক আকার ধারণ করেছে। তাতে যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করলেও নেশা কারবারিরা সরকারের এই সিদ্ধান্তকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে তাদের বাণিজ্য চালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আগরতলা শহর এলাকায় পুলিশ গত কিছুদিন ধরেই নেশা কারবারীদের বিরুদ্ধে তৎপরতা বৃদ্ধি করেছে। এ ধরনের তৎপরতা চালিয়ে শুক্রবার রাজধানীর আগরতলা শহরে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। সংবাদ সূত্রে জানা যায়
শুক্রবার আগরতলা শহরে উদ্ধার হলো পিস্তল। গোপন খবরের ভিত্তিতে আগরতলার টাউন হল সংলগ্ন এক বাড়ি থেকে পিস্তলসহ নেশা সামগ্রী ও কিছু মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।  
অপরাধীদের বিরুদ্ধে আবারও সাফল্য পেলো পুলিশ। শুক্রবার আগরতলার টাউন হল সংলগ্ন এক বাড়ি থেকে চার দুষ্কৃতীকে পূর্ব আগরতলা থানার পুলিশ আটক করেছে। এদের কাছ থেকে পাওয়া গেছে একটি নাইন এমএম পিস্তল, ৩০ রাউন্ড গুলি, ৯৬ গ্রাম ব্রাউন সুগার ও বেশ কয়েকটি মোবাইল ফোন। পুলিশের এই সাফল্য সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে। উপস্থিত ছিলেন সদরের  এস ডি পি ও দেবপ্রসাদ রায় ও পূর্ব আগরতলা থানার ও সি রানা চ্যাটার্জি

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top