আগরতলা,৭ জুলাই : আগরতলা শহর শহরতলী শহর রাজ্যের সর্বত্রই নেশা কারবারীদের দৌরাত্ম্য মারাত্মক আকার ধারণ করেছে। তাতে যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করলেও নেশা কারবারিরা সরকারের এই সিদ্ধান্তকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে তাদের বাণিজ্য চালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আগরতলা শহর এলাকায় পুলিশ গত কিছুদিন ধরেই নেশা কারবারীদের বিরুদ্ধে তৎপরতা বৃদ্ধি করেছে। এ ধরনের তৎপরতা চালিয়ে শুক্রবার রাজধানীর আগরতলা শহরে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। সংবাদ সূত্রে জানা যায়
শুক্রবার আগরতলা শহরে উদ্ধার হলো পিস্তল। গোপন খবরের ভিত্তিতে আগরতলার টাউন হল সংলগ্ন এক বাড়ি থেকে পিস্তলসহ নেশা সামগ্রী ও কিছু মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
অপরাধীদের বিরুদ্ধে আবারও সাফল্য পেলো পুলিশ। শুক্রবার আগরতলার টাউন হল সংলগ্ন এক বাড়ি থেকে চার দুষ্কৃতীকে পূর্ব আগরতলা থানার পুলিশ আটক করেছে। এদের কাছ থেকে পাওয়া গেছে একটি নাইন এমএম পিস্তল, ৩০ রাউন্ড গুলি, ৯৬ গ্রাম ব্রাউন সুগার ও বেশ কয়েকটি মোবাইল ফোন। পুলিশের এই সাফল্য সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে। উপস্থিত ছিলেন সদরের এস ডি পি ও দেবপ্রসাদ রায় ও পূর্ব আগরতলা থানার ও সি রানা চ্যাটার্জি

পিস্তলসহ নেশা সামগ্রী উদ্ধার, ধৃত চার
Tags:
Releated Posts
জামাইষষ্ঠীতেও গ্রামীণ বাজারে মন্দার ছাপ, মাছ বিক্রি নিয়ে হতাশ ব্যবসায়ীরা
সোনামুড়া, ২০ জুন: হিন্দু বাঙালির অন্যতম জনপ্রিয় উৎসব জামাইষষ্ঠীকে ঘিরে অন্যান্য বছরের মতো গ্রামীণ এলাকায় তেমন উৎসবের আমেজ…
বাধারঘাটে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন; চাঞ্চল্য
আগরতলা, ২০ জুন: রাজ্যের স্বাস্থ্য দফতরের দুই কর্মীর কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে আগরতলার বাধারঘাট এলাকায় এক মহিলার…
মনীষা দাসের মৃত্যুর তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের, তদন্তে প্রভাব ফেলতে চান না সভাপতি মলয় পিট
আগরতলা, ২০ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রীনিবাসের পরিচর্যাকারী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ…
পরীক্ষা ব্যবস্থা, বেকারত্ব ও নিয়োগে অনিয়মের অভিযোগে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস
আগরতলা, ২০ জুন : দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, শিক্ষাব্যবস্থা এবং কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রের…


















