News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উমাকান্ত একাডেমীর জনজাতি ছাত্রাবাস পরিদর্শন করলেন জনজাতি কল্যাণ মন্ত্রী
Image

উমাকান্ত একাডেমীর জনজাতি ছাত্রাবাস পরিদর্শন করলেন জনজাতি কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ উমাকান্ত একাডেমীর নব নির্মিত জনজাতি ছাত্রাবাস  আচমকা সফর করলেন জনজাতির কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা৷৷  পরিদর্শন করার পর সাংবাদিকের মুখোমুখি হয়ে উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন ,উনি মন্ত্রী হবার পর  একবার পরিদর্শন করে গিয়েছিলেন৷৷ ওই সময় অনেক কিছু ত্রুটি ছিল এই ছাত্রাবাসের৷৷  পরিদর্শনকালে মন্ত্রী বলেছিলেন   আবার যখন ভিজিট করবেন৷ যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে তা সংশোধন করার নির্দেশ দিয়েছিলেন৷ ছাত্ররা যাতে ভালোভাবে থেকে পড়াশোনা করতে পারে ,কোন অসুবিধা না হয় এই বিষয়ে  ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী৷ মন্ত্রী নির্দেশ কতটা কার্যকর হয়েছে এবং উমাকান্ত একাডেমির নবনির্মিত জনজাতি ছাত্রাবাস কেমন চলছে তা খতিয়ে দেখতে বুধবার রাতে দফতরের কর্মকর্তা ও উমাকান্ত একাডেমির প্রধান শিক্ষককে সঙ্গে নিয়ে আচমকা ছাত্রাবাস পরিদর্শন করেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা৷ সফরকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপজাতি কল্যাণ মন্ত্রী বলেন বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে৷ আবাসিক ছাত্রদের সঙ্গেও মন্ত্রী নিজে কথা বলেছেন৷ তাদের আরো যেসব সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে মন্ত্রী অবগত হয়েছেন৷ সবগুলো সমস্যার সমাধানের জন্য মন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও আশ্বস্ত করেছেন৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top