News Flash

  • Home
  • খেলা
  • নাইন বুলেটসে ছত্রভঙ্গ ত্রিপুরা পুলিশ : বি-ডিভিশন ফুটবলে
Image

নাইন বুলেটসে ছত্রভঙ্গ ত্রিপুরা পুলিশ : বি-ডিভিশন ফুটবলে

নাইন বুলেট-‌৩                                                                            ত্রিপুরা পুলিস-‌০

(‌লালরিন, মালভিন, রাজীব সাধন)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই।।চ্যাম্পিয়নের মেজাজে শুরু করলো নাইন বুলেটস ক্লাব। বুলেটসে ছত্রভঙ্গ পুলিস। ত্রিপুরা পুলিসকে কার্যত বিধবস্ত করে নিজেদের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিলো নাইন বুলেটস। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম ম্যাচেই নিজেদের শক্তির জানান দিলেন রাজীব সাধন জমাতিয়া-‌রা। শক্তি, গতি এবং দক্ষতা-‌ সব বিভাগেই পুলিসের ‘‌বুড়ো’ ফুটবলারদের ছাপিয়ে গেলেন নাইন‌ বুলেটসের তরুণ ব্রিগেড। ‌এদিন আরও বড় ব্যবধানে জয়ী জয় পেতো কর্ণেন্দু দেববর্মার বুলেটস তাহলে অবাক হওয়ার কিছু ছিলো না। তিন কাঠির নীচে রাকেশ দেববর্মা যদি অবধারিত কয়েকটি গোল রুখে না দিতেন তাহলে ব্যবধান আরও বাড়তো। শুরুতে বুলেটসকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন পুলিসের ফুটবলাররা। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে ততই পিছিয়ে পড়ে ত্রিপুরা পুলিসের ফুটবলাররা। দেখা দেয় দমের অভাবও। ওই সুযোগটা পুরো কাজে লাগান বুলেটস ব্রিগেড। ৩৪ মিনিটে প্রথম গোল পায় নাইন বুলেটস। দলের হয়ে প্রথম গোলটি করেন লালরিন থুলুঙ্গা। গোল পেতেই গোটা দল উদ্দীপ্ত হয়ে উঠে। শুরু হয় মুহো মুহো আক্রমণ। আর তাতেই পুলিসের রক্ষণভাগে চিড় ধরে। ৩৯ মিনিটে মালভিন সি ভানলাল উগাকে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্তক ফুটবল খেলে বুলেটসে আটকে রাখার চেষ্টা করে পুলিস। তাতেও কাজ এলো না। ৭৯ মিনিটে লালকার্ড দেখে পুলিসের মনিরাম দেববর্মা মাঠ ছাড়তেই দল ছন্নছাড়া হয়ে পড়ে। খেলা শেষ হওযার এক মিনিট আগে সুযোগ সন্ধানী তথা দলনায়ক রাজীব সাধন জমাতিয়া পুলিসের জালে শেষবার বল পাঠান।  রেফারি আদিত্য দেববর্মা লাল কার্ড দেখান পুলিসের মনিরাম দেববর্মাকে। এছাড়া হলুদ কার্ড দেখান বিক্রম কিশোর জমাতিয়াকে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top