News Flash

  • Home
  • খেলা
  • এলটিভি-তে ক্রিকেট : ‌রোহিতের হাত ধরে জয়ী ছৈলেংটা ইংলিশ স্কুল
Image

এলটিভি-তে ক্রিকেট : ‌রোহিতের হাত ধরে জয়ী ছৈলেংটা ইংলিশ স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই।।জয় পেলো ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। ৫৭ রানে পরাজিত করলো ছৈলেংটা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। ঘাঘরাছড়া মাঠে অনুষ্ঠিত ম্যাচে রোহিত গুপ্ত-‌র বিধ্বংসী বোলিংয়ে জয় পায় ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। বৃহস্পতিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল ১৬৩ রান করে। দলের পক্ষে সুজিত ঋষি দাস ৩৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৮, অর্ঘদ্বীপ চক্রবর্তী ৭১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৯, তুজিম দেওয়ান ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং বিশ্বদ্বীপ ভৌমিক ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। ছৈলেংটা স্কুলের পক্ষে অর্ঘজিৎ রায় ১৮ রান দিয়ে ৪ টি, বিপীন দেবনাথ ২০ রানে ৩ টি এবং গুননাথ দত্ত ৩৪ রান দিয়ে ৪ টি উইকেট দখল করে।জবাবে খেলতে নেমে রোহিত গুপ্ত-‌র বিধ্বংসী বোলিংয়ে ১০৬ রানে গুটিয়ে যায় ছৈলেংটা স্কুল। দলের পক্ষে নয়ন দাস ৩৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১, সুমন মোহন ত্রিপুরা ২৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ এবং অর্ঘজিৎ রায় ২০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। ছৈলেংটা সরকারি ইংলিস মিডিয়াম স্কুলের পক্ষে রোহিত গুপ্তা ৩২ রান দিয়ে ৬ টি, তুজিম দেওয়ান ২৩ রান দিয়ে ২ টি এবং সুজিত ঋষি দাস ৩২ রান দিয়ে ২টি উইকেট পেয়েছে।  ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top