ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই।।জয় পেলো ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। ৫৭ রানে পরাজিত করলো ছৈলেংটা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। ঘাঘরাছড়া মাঠে অনুষ্ঠিত ম্যাচে রোহিত গুপ্ত-র বিধ্বংসী বোলিংয়ে জয় পায় ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। বৃহস্পতিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল ১৬৩ রান করে। দলের পক্ষে সুজিত ঋষি দাস ৩৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৮, অর্ঘদ্বীপ চক্রবর্তী ৭১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৯, তুজিম দেওয়ান ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং বিশ্বদ্বীপ ভৌমিক ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। ছৈলেংটা স্কুলের পক্ষে অর্ঘজিৎ রায় ১৮ রান দিয়ে ৪ টি, বিপীন দেবনাথ ২০ রানে ৩ টি এবং গুননাথ দত্ত ৩৪ রান দিয়ে ৪ টি উইকেট দখল করে।জবাবে খেলতে নেমে রোহিত গুপ্ত-র বিধ্বংসী বোলিংয়ে ১০৬ রানে গুটিয়ে যায় ছৈলেংটা স্কুল। দলের পক্ষে নয়ন দাস ৩৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১, সুমন মোহন ত্রিপুরা ২৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ এবং অর্ঘজিৎ রায় ২০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। ছৈলেংটা সরকারি ইংলিস মিডিয়াম স্কুলের পক্ষে রোহিত গুপ্তা ৩২ রান দিয়ে ৬ টি, তুজিম দেওয়ান ২৩ রান দিয়ে ২ টি এবং সুজিত ঋষি দাস ৩২ রান দিয়ে ২টি উইকেট পেয়েছে।

এলটিভি-তে ক্রিকেট : রোহিতের হাত ধরে জয়ী ছৈলেংটা ইংলিশ স্কুল
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















