News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ২৪-এর নিৰ্বাচনে পূর্ব ভারতের ১৪২টি আসনের ১০০ শতাংশ দখলের অঙ্গীকার বিজেপির গুয়াহাটিতে অনুষ্ঠিত ১২টি রাজ্য ও কেন্দ্রীয় পদাধিকারীদের বৈঠক
Image

২৪-এর নিৰ্বাচনে পূর্ব ভারতের ১৪২টি আসনের ১০০ শতাংশ দখলের অঙ্গীকার বিজেপির গুয়াহাটিতে অনুষ্ঠিত ১২টি রাজ্য ও কেন্দ্রীয় পদাধিকারীদের বৈঠক

ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের আট রাজ্যের সব আসনে বিজেপি ও শরিক দলের প্রার্থীরাই জয়ী হবেন, দাবি

গুয়াহাটি, ৬ জুলাই (হি.স.) : আগামী ২০২৪-এর সংসদীয় নিৰ্বাচনে পূর্ব ভারতের ১৪২টি আসনে ভালো ফলাফল করার অঙ্গীকার করেছেন গুয়াহাটিতে ১২টি রাজ্যের দলীয় শীর্ষ পদাধিকারীরা।

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গুয়াহাটিতে ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশ সদর দফতর, অটলবিহারী বাজপেয়ী ভবনে আজ বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলের আট সহ পূর্ব ভারতের ১২টি রাজ্য-প্রভারী, সভাপতি, সাংগঠনিক সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদস্থ পদাধিকারীদের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক হয়েছে। বৈঠকে সংসদীয় নিৰ্বাচনী রণকৌশল প্ৰস্তুত করতে বিস্তর আলোচনা হয়৷ আলোচনায় উঠে এসেছিল দলের অভ্যন্তরে কথিত কোন্দল প্রসঙ্গ। যাবতীয় মান-অভিমান, ক্ষোভ-বিক্ষোভ ঝেড়ে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসাতে উপস্থিত সকলে অঙ্গীকার করেছেন।

দলের এক বিশ্বস্ত সূত্রের বক্তব্য, উত্তর-পূর্বাঞ্চল সহ পূৰ্ব ভারতের ১২ রাজ্যের ১৪২-এর মধ্যে প্ৰায় ৫০ শতাংশ আসন বিজেপির দখলে। বাকি আসনে রয়েছেন বিরোধী দলের সাংসদ৷ এমতাবস্থায় আগামী নির্বাচনে শতাংশের হার ১০০-য় নিয়ে যেতে, নিদেন পক্ষে ৯০ শতাংশ আসন দখল করতে রণকৌশল তৈরি করা হয়েছে আজকের বৈঠকে৷ সূত্রের দাবি, ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের আট রাজ্যের সব আসনে বিজেপি এবং শরিক দলের প্রার্থীরাই জয়ী হবেন, তা নিশ্চিত। এদিকে বিজেপির অসম প্রদেশ সভাপতি ভবেশ কলিতার দাবি, লোকসভায় অসমের ১৪টি আসনের মধ্যে ১২টিতে অনায়াসে বিজয়ী হবেন দলীয় প্রার্থীরা৷

আজ বৃহস্পতিবার বেলা ১০টা নাগাদ ভারত মাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন, ড. শ্যামাপ্ৰসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায়দের চিত্রপটের পুষ্পাঞ্জলি অর্পণ এবং সমবেত ‘বন্দে মাতরম’ দেশাত্মবোধক সংগীতের মধ্য দিয়ে সভা শুরু হয়। বৈঠক অনুষ্ঠিত হয় বিজেপির সৰ্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষের পৌরোহিত্যে।
বৈঠকে অংশগ্ৰহণ করেছেন ১২ রাজ্যের সভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ অন্য পদাধিকারীরা। ছিলেন দলের অন্যতম সাধারণ সম্পাদক তথা অসমের প্রভারী বৈজয়ন্তজয় পাণ্ডা, উত্তর-পূর্বাঞ্চলে দলীয় প্রভারী সম্বিত পাত্র, নলীন কোহলি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস, সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়া প্রমুখ শীর্ষ নেতা।
আজকের সাংগঠনিক বৈঠকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা প্রভৃতি পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির পাশাপাশি অরুণাচল প্রদেশ, অসম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম সহ ১২টি রাজ্যের পদাধিকারীরা অংশগ্রহণ করেছেন। তবে আগামী ৮ তারিখ পশ্চিমবঙ্গে অনুষ্ঠেয় পঞ্চায়েত ভোটের জন্য ওই রাজ্যের শীর্ষ নেতারা আসতে পারেননি। তবে অন্য পদাধিকারী এসেছেন।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top