আগরতলা , ৬ জুলাই (হি.স.):ত্রিপুরায় ৬৩০২ টি ব্রু পরিবারকে শরণার্থী রাজ্যের ১১টি স্থানে চিহ্নিত করে পুনর্বাসন দেওয়ার প্রক্রিয়া চলছে। আজ সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে একথা জানালেন রাজস্ব দফতরের প্রধান সচিব পুনীত আগরওয়াল। তাছাড়া ৩,৯৬১ টি ব্রু শরণার্থী পরিবারকে এককালীন স্থায়ী আমানত হিসাবে ৪ লক্ষ টাকা প্রধান করে হয়েছে।
এদিন তিনি বলেন, চতুপক্ষীয় চুক্তি অনুসারে ৬৩০২টি ব্রু পরিবারকে ত্রিপুরায় ১১টি স্থানে চিহ্নিত করে পুর্নবাসন দেওয়ার প্রক্রিয়া চলছে। তাছাড়া, এখন পর্যন্ত ব্রু শরণার্থী পরিবারগুলির জন্য ৪,৬৫৮ টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। বাকি পরিবারগুলোর জন্য ঘর নির্মাণের কাজ চলছে। এরজন্য প্রতিটি পরিবারকে হাউজ বিল্ডিং আসিস্টেন্সে তিনটি সমান কিস্তি দেওয়া হয়েছে। তিনটি কিস্তিতে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে প্রদান করা হবে।
সচিব পুনীত আগরওয়াল আরও জানিয়েছেন, ত্রিপুরায় ৩,৯৬১ টি ব্রু শরণার্থী পরিবারকে এককালীন স্থায়ী আমানত হিসাবে ৪ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। তাছাড়া ইতিমধ্যে ব্রু শরণার্থী পরিবারগুলোর মধ্যে ৫,২৮৬টি পরিবারকে আরওআর প্রদান করা হয়েছে। পাশাপাশি ৫৭৫৯ টি পরিবারকে রেশন কার্ড, ২৩ হাজার ১৭ জনকে আধার কার্ড, এস টি সার্টিফিকেট ১৪ হাজার ১৯ জনকে, পি আর টি সি ১৩ হাজার ৭০ জনকে, রেগার জব কার্ড ৪,৬০২টি পরিবারে এবং ভোটার পরিচয়পত্র ১৪ হাজার ৩১৪ জনকে প্রদান করা হয়েছে বলে জানান তিনি ।



















