News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেদারনাথ মন্দির চত্বরে বানানো যাবে না ভিডিও, পুলিশকে ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ
Image

কেদারনাথ মন্দির চত্বরে বানানো যাবে না ভিডিও, পুলিশকে ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ

দেহরাদুন, ৬ জুলাই (হি.স.): সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার বাসনা এখন সকলের মনে, তাই নেটিজেনরা বেছে নিয়েছেন রিল ভিডিও-কে। আবার গোটা দেশ এখন ইউটিউবারে ছয়লাপ। এবার কেদারনাথ মন্দিরের গর্ভগৃহ থেকে ইউটিউব শর্টস ও রিল ভিডিও বানানোয় প্রশাসনের কোপে অভিযুক্ত নেটিজেনরা। ঘটনা সামনে আসতেই শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি শ্রী কেদারনাথ ধাম পুলিশকে চিঠি দিয়েছ।

নির্দেশ দিয়েছে, মন্দিরের আশেপাশের এলাকা কঠোরভাবে পর্যবেক্ষণ করতে এবং এই ধরনের কোনও ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাঁর জন্য অভিযুক্ত ইউটিউব শর্টস/ভিডিও/ইনস্টাগ্রাম রিল তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কেদারনাথের নিরাপত্তার দায়িত্বে থাকা শ্রী কেদারনাথ ধাম পুলিশ জানিয়েছে, এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top