নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থেকে উদ্ধার হলো এক নিখোঁজ কিশোর৷ খোয়াইয়ের মধ্যগনকি গ্রাম পঞ্চায়েত এলাকার ঐ কিশোরকে তার পরিজনদের হাতে তুলে দিয়েছে পুলিশ৷ সংবাদ সূত্রে জানা যায়, ১ জুলাই খোয়াইয়ের তবলাবাড়ি থেকে নিখোঁজ হয়েছিলো মধ্যগনকি গ্রাম পঞ্চায়েতের অজয় শুক্ল দাসের ছেলে৷ বাড়ি থেকে বেরিয়ে সে হেঁটে তেলিয়ামুড়া রেলস্টেশনে পৌঁছায়৷ রেলে পানিসাগরে গিয়ে হোটেলে কাজ নেয় সে৷ নিখোঁজের ঘটনা জানার পর খোয়াই থানার ওসি রাজকুমার জমাতিয়া বিভিন্ন থানাকে এ বিষয়টি অবগত করেন৷ এই তথ্যের ভিত্তিতে পানিসাগর থানার ওসির নেতৃত্বে পুলিশ ঐ কিশোরকে উদ্ধার করে খোয়াই থানার হাতে তুলে দেয়৷ ছেলেকে কাছে পেয়ে স্বভাবতই খুশি গোটা পরিবার৷ বিশেষত ঘরের ছেলে ঘরে ফেরায় কিশোরের মায়ের চোখমুখে আনন্দের ছবি স্পষ্ট হয়ে ওঠে৷ বুধবার বিকেলে মা ও ছেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হন৷ কিশোরের মুখে তার পলায়নের কাহিনী শুনলে চমকে উঠবেন যে কেউ৷

খোয়াইয়ের নিখোঁজ কিশোর উদ্ধার পানিসাগরে
Tags:
Releated Posts
বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির
আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…
আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ
আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…
বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির
আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…


















