News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জটিল রোগে আক্রান্ত যমজ কন্যার পাশে দাঁড়িয়ে মোহনপুর পুর পরিষদ ও স্বাস্থ্য দপ্তর
Image

জটিল রোগে আক্রান্ত যমজ কন্যার পাশে দাঁড়িয়ে মোহনপুর পুর পরিষদ ও স্বাস্থ্য দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷  দীর্ঘদিন ধরেই জটিল রোগে আক্রান্ত জমজ কন্যা৷ ঘটনা মোহনপুরের তারানগর এলাকায়৷ অবশেষে জটিলরোগে আক্রান্ত দুই যমজ কন্যার পাশে দাঁড়িয়েছে মোহনপুর পুর পরিষদ ও স্বাস্থ্য দপ্তর৷ বুধবার মোহনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ তারানগর গ্রামের বাড়িতে গিয়ে যমজ কন্যার বাবার হাতে পুর পরিষদের ৫১ হাজার টাকার চেক তুলে দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ৷দক্ষিণ তারানগরের  দীপক দাসের ১০ বছর বয়সী যমজ দুই কন্য জটিল রোগে আক্রান্ত৷ চার থেকে পাঁচ বছর ধরে তারা মারাত্মক শারীরিক সমস্যায় ভুগছে৷ জীবন বাঁচিয়ে রাখতে প্রতিদিন চারটি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন তাদের৷ প্রচুর দামী ওষুধও দুই বোনকে খেতে হয়৷ দীপক দাস  মাংস বিক্রি করে কোনো রকমে সংসার চালান৷ মেয়েদের চিকিৎসা  অত্যাধিক ব্যয়সাধ্য৷ এই অবস্থায় তার পাশে গিয়ে দাঁড়িয়েছে মোহনপুর পুর পরিষদ৷  বুধবার পুর পরিষদের ৫১ হাজার টাকার চেক দীপক দাসের হাতে তুলে দিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ৷ স্বাস্থ্য দপ্তর থেকে আরও সাহায্যের ব্যবস্থাও করে দিয়েছেন তিনি৷ দীপক দাসকে নিয়ে এদিন রতনলাল নাথ চলে আসেন জি বি হাসপাতালের এম এস অফিসে৷সেখানে হাসপাতালের ভারপ্রাপ্ত এম এস ডা: শংকর চক্রবর্তী ও স্বাস্থ্য সচিব উপস্থিত ছিলেন৷ রতনলাল নাথ জানিয়েছেন, আলোচনায় ঠিক হয়েছে স্বাস্থ্য দপ্তর বিনা পয়সায় যমজ বোনের প্রতিদিনের অক্সিজেনের ব্যবস্থা করবে৷ প্রয়োজনীয় ওষুধ দিয়েও দপ্তর সাহায্য করবে বলে মন্ত্রী জানান৷ মোহনপুর পুরো পরিষদ এবং মন্ত্রী রতন লাল নাথের এই সাহায্য পেয়ে পরিবারটি কৃতজ্ঞতা প্রকাশ করেছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top