News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের কাছ থেকে আর্থিকভাবে উপকৃত হয়েছেন সায়নী, দাবি শুভেন্দু অধিকারীর
Image

নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের কাছ থেকে আর্থিকভাবে উপকৃত হয়েছেন সায়নী, দাবি শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৫ জুলাই (হি. স.): নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের কাছ থেকে আর্থিকভাবে উপকৃত হয়েছেন তৃণমূল যুব’র রাজ্য সভানেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষ । এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বুধবার ইডির তলব এড়াতেই তাঁর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি, কুন্তলের টাকাতেই সায়নী একাধিক বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। তিনি জানান, এত প্রমাণ থাকা সত্ত্বেও সায়নীকে ছাড়া ইডি’র ঠিক হয়নি। শুভেন্দুর বক্তব্য, সায়নীকে জেরা করলে আরও অনেক অজানা তথ্য জানা যাবে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে শুক্রবার ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন সায়নী। বুধবার ফের তাঁকে তলব করে ইডি। তবে ভোট প্রচারের ব্যস্ততার কারণে সায়নী ইডির কাছে হাজিরা দিতে যেতে পারছেন না বলে জানান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন বর্ধমানের গলসিতে নির্বাচনি প্রচারে গিয়েছেন সায়নী। ইডি’র তলব প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর কাছে আগে দল। এরপর সবকিছু। ১১ তারিখের পর অর্থাৎ ভোট মিটে গেলে যতবার ডাকা হবে তিনি যাবেন। পাশাপাশি সায়নী জানান, এদিন তিনি ইডি অফিসে যেতে না পারলেও যাবতীয় নথি পাঠিয়েছেন।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top